তুমি তোমার বিশ্বাসী দাসবর্গকে উদ্ভূত অনাসৃষ্টি থেকে রক্ষা করো । দূর করে দাও ধর্মদ্বোহিতা, যেনো তারা প্রকাশ্যে তোমার ইবাদত বন্দেগী করতে বাধাগ্রস্ত না হয়। তারা সকলে একটি উপাসনাগৃহে সেজদায় লুটিয়ে পড়ে বার বার এই ্রার্থনাটি উচ্চারণ করতে লাগলো । রাজ-কর্মচারীরা এ দৃশ্য দেখে তাদেরকে ঘিরে ফেললো এবং বন্দী করে নিয়ে গেলো সম্রাট দাকিয়ানুসের দরবারে । বললো, রাজন! আপনি তো আপনার পরমপূজনীয় দেব-দেবীদের মনোস্তষ্টির জন্য একত্ৃবাদীদের হত্যা করেন। অথচ আপনার আমীর ওমরাহগণের পুত্র এই সকল যুবক আল্লাহ্ ছাড়া কারো কাছে মাথা নত করে না। এখন এদের ব্যাপারে আপনি কী করবেন করুন। সম্রাট বললো, হে ধর্ম্রষ্ট যুবকবৃন্দ! তোমাদের পিতাগণ এ রাজ্যের প্রধান প্রধান রাজপুরুষ। আর তারা সকলে দেব-দেবীর উপাসক। পরমপূজনীয় দেব-মূর্তি সমূহের উদ্দেশ্যে তারা কোরবানীও করে । কিন্তু তোমরা এভাবে বিদ্রোহী হয়ে উঠলে কেনোঃ কেনো পরিত্যাগ করলে বিগ্রহবন্দনা ও তাদের উদ্দেশ্যে পশু বলি দেয়ার প্রথাকে? কেনো পরিত্যাগ করলে তোমাদের পিতৃপুরুষদের আচরণ ও বেশভূষাকে? হে অবিমৃশ্য তরুণের দল! আমি তোমাদেরকে শেষ সুযোগ দিচ্ছি, এখন থেকে তোমরা অবশ্যই হবে বিগ্রহ- পূজারী । যদি এরকম না হও, তবে আমি তোমাদেরকে অবশ্যই হত্যা করবো । যুবকদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন মাকসালমীনা। তিনি বললেন, সমগ্র আকাশ যার শ্রেষ্টতু বর্ণনায় মুখর, আমরা সেই একক ও অদ্ধিতীয় আল্লাহ্র উপাসনা করি। সকল প্রশংসা ও পবিভ্রতা কেবল তার। আমরা শরণ যাচ্ঞ্া করি কেবল তারই নিকটে এটাই আমাদের ধর্ম। সুতরাং দেব-দেবীদের উপাসনা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। মাকসালমীনার সঙ্গীসাথীরাও এরকম স্পষ্ট বক্তব্য প্রদান করলো । স্স্রাট হুকুম দিলো, এই মুহূর্তে এই ধর্মদ্রোহীদের শরীর থেকে রাজকীয় পরিচ্ছদ খুলে নেয়া হোক । নির্দেশ প্রতিপালিত হলো । সম্রাট বললো, হে যুথবদ্ধ বিভ্রান্ত যুবক! তোমরা অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য । কিন্ত এই মুহূর্তে আমি তোমাদেরকে হত্যা করতে চাই না। গভীরভাবে চিন্তা-ভাবনা করবার জন্য আমি তোমাদেরকে কিছুকাল অবকাশ দিতে চাই। এরপর সম্রাটের নির্দেশে ফিরিয়ে দেয়া হলো তাদের রাজকীয় পরিচ্ছদ । স্মরাট বললো, আমি এখন গমন করবো অন্য এক অঞ্চলের দিকে । কিছুদিন পর পুনরায় এখানে এসে দেখবো, তোমরা সংশোধিত হলে কিনা। সম্রাটের চলে যাওয়ার পর আট যুবক নিজেদের মধ্যে পরামর্শক্রমে ঠিক করলো, স্যাটের পুনরাগমনের পূর্বেই এই স্থান ত্যাগ করতে হবে। প্রত্যেকে তখন আপন আপন গৃহ থেকে কিছু মুদ্রা নিয়ে এলো। ওই মুদ্রাসূহের কিছু অংশ বন্টন করে দিলো দরিদ্র জনসাধারণের মধ্যে। অবশিষ্ট ॥॥||||.2|100118.0]। অনষীর মাহান/২৯৫
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।