সুরক্ষার কোনো প্রকৃষ্ট পথ আমাদেরকে দেখিয়ে দাও। এমতো মর্মার্থের পরিপ্রেক্ষিতে বলতে হয়, এখানকার “আমরিনা' শব্দটির অর্থ অবিশ্বাসকে পরিত্যাগ করে বিশ্বাসের উপরে দৃঢ়পদ থাকা । অথবা আলোচ্য বাক্যের অর্থ দাড়াকে_ আমাদেরকে সকল কর্মে এবং সকল অবস্থায় সত্যাধিষ্ঠিত রাখো । “রআইতু মিনকা রশাদা' একটি আরবী বাগধারা । এর অর্থ__ আমি তোমাকে সত্যাধিষ্ঠিত অবস্থায় দর্শন করেছি। “কামুস' গ্রন্থে এরকমই বলা হয়েছে । “রশাদা' বাবে নাসারা এবং বাবে সামিয়া দ্ু'দিক থেকেই আসে । শব্দটির ধাতুমূল তিনটি, যেমন__ “রুশদুন' “রশ্দুন' এবং “রশাদুন”। “রশাদা" অর্থ হেদায়েতপ্রাপ্ত বা সুপথণপ্রাপ্ত। বাবে ইসতিফআল “রাশাদা' অর্থেও ব্যবহৃত হয়। এবং এর অর্থ “সৎপথ অন্বেষণকারী” ও হয়। আর আল্লাহ্র নাম “রশীদ" ব্যবহৃত হয় 'হাদী" (হেদায়েত বা পথের দিশাদানকারী) অর্থে । বাগবী লিখেছেন, আসহাবে কাহ্্ফ পর্বত-গহ্বরে আশ্রয় নিতে বাধ্য হলেন কেনো-__ সে সম্পর্কে বিছ্জ্জণ অনেক কথা বলেছেন। মোহাম্মদ বিন ইসহাক বর্ণনা করেছেন, তখন সমগ্র খৃষ্টসাগ্রাজ্যে ঘটে গিয়েছিলো ধর্ম-বিপর্যয়। মূর্তি- পূজার প্রসার ঘটেছিলো ব্যাপকভাবে । দেব-দেবীর নামে কোরবানী, মানত ইত্যাদি অংশীবাদিতা ছড়িয়ে পড়েছিলো যত্রতত্র । তাদের রাজাও হয়ে গিয়েছিলো অবাধ্য ও ধর্ম-ভ্রষ্ট। এমতো অনাসৃষ্টির মধ্যেও কিছু সংখ্যক লোক ছিলো বিশুদ্ধ- চিত্ত বিশ্বাসী । এক আল্লাহ্ ছাড়া তারা অন্য কারো উপাসনা করতো না। তখনকার রোম সম্রাট দাকিয়ানুস ছিলো ঘোর প্রতিমাপূজক। সে এক আল্লাহ্র উপাসকদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করতো । রাজ্যের বিভিন্ন অঞ্চলের লোকদেরকে সে নিজেই যাচাই বাছাই করে দেখতো । এভাবে পরীক্ষা নিরীক্ষা করে তৌহিদবাদী কাউকে পেলেই সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলতো সে। ফলে জনমনে সৃষ্টি হলো আতংক। বিশ্বাসীরা যে যেখানে পারলো আত্মগোপন করে রইলো, অথবা করলো দেশ ত্যাগ । বিশ্বাসীদেরকে সে কেবল হত্যা করেই ক্ষান্ত হতো না, হত্যার পর তাদের শরীরকে টুকরো টুকরো করে ঝুলিয়ে দিতো শহরের দেয়ালে দেয়ালে অথবা গৃহের দরজায় । এক অঞ্চলে ছিলো আটজন ইমানদারের একটি ক্ষুদ্র দল। তারা সকলেই ছিলো বিত্তশালী পিতার পুত্র। ছিল সত্য ধর্মের অনুরাগী । ছিলো বড়ই ইবাদতপ্রিয় 1 সম্রাটের নিষ্ঠরতা দেখে শংকিত হয়ে পড়লো তারা । কাতর কষ্ঠে প্রার্থনা জানালো-_ আকাশ ও পৃথিবীর একক স্রষ্টা হে আমাদের প্রিয় প্রভূপালনকর্তা! তুমি ব্যতীত আমরা কখনোই অন্য কারো ইবাদত করবো না। আমরা একথা জানি ও সর্বান্তকরণে বিশ্বাস করি যে, যারা তোমার উপাসনা থেকে বিমুখ, তারা সীমালংঘনকারী । হে আমাদের আপনতম প্রড়পালক! তাকসীরে মাযহারী/২১৪ . |1|1|1,011100119,001]
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।