তাকে চিনতে পারলাম এবং সকল ছাগল দিয়ে বিদায় করলাম তাকে । হে আমার দয়াময় প্রভুপ্রতিপালক! আমি তো একাজ করেছি কেবল তোমার সন্তোষ সাধনার্থে । আমার এ পুণ্যকর্মের অসিলায় তুমি আমাদের বন্ধ পথকে উম্মুক্ত করে দাও। দোয়া শেষ হলে দেখা গেলো গুহামুখের পাথরটি কিছু সরে গেলো । দৃষ্টিগোচর হতে লাগলো বাইরের আলো। দ্বিতীয় বন্ধু তার প্রার্থনায় বললো, হে আমার আল্লাহ! এক সময় আমাদের এলাকায় দেখা দিলো চরম খাদ্যাভাব। একদিন এক রমণী আমার নিকটে সাহায্য প্রার্থিনী হলো । আমি তার প্রতি আকৃষ্ট হলাম । বললাম, সাহায্য দিতে পারি, কিন্তু বিনিময়ে আমার অভিলাষ পূর্ণ করতে হবে। রমণীটি আমার প্রস্তাবে অসম্মত হয়ে চলে গেলো । নিরুপায় হয়ে পুনরায় সে এলো । আমি পুনরায় আমার অভিলাষের কথা জানালাম । কিন্ত এবারও সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে তার স্বামীর নিকটে গিয়ে সবকিছু খুলে বললো । তার স্বামী বললো, কী করবে, বাচ্চাদেরকে তো বাঁচতে হবে । ক্ষুধার তাড়নায় তারা ছটফট করছে। সুতরাং তুমি তার প্রস্তাব মেনে নাও। অসহায় রমণী তার ছোট ছোট সন্তান-সন্ততিকে বাঁচাবার জন্য শেষে এসে ধরা দিলো আমার কাছে। আমি তার বস্ত্র উন্মোচন করতে গিয়ে দেখলাম, সে থর থর করে কাপছে। বললাম, কাপছো কেনোঃ সে বললো, আল্লাহ্র ভয়ে। আমি সচকিত হয়ে বললাম, কী আশ্চর্য! তুমি দুঃসময়েও আল্লাহ্র ভয়ে কাপছো, আর আমি সুসময়ে কেমন নির্বিকার । আল্লাহ্র ভয়ে তো আমারই বেশী করে কাপতে থাকা উচিত। একথা বলে আমি বিরত রইলাম অসতকর্ম থেকে। প্রয়োজনীয় সাহায্য দিয়ে সসম্মানে বিদায় করলাম তাকে । হে আমার পরম করুণাপরবশ প্রভুপালনকর্তা! আমিতো তোমারই প্রসন্নতা কামনায় পাপকর্ম থেকে বিরত হয়েছিলাম সেদিন । সুতরাং ওই পুণ্যকর্মটিকে উপলক্ষ করে আজ আমাদের পরিত্রাণ দাও । প্রার্থনা শেষ হলো। দেখা গেলো পাথরটি আরো খানিকটা সরে গিয়েছে। গুহাভ্যস্তর ভরে গিয়েছে বাইরের আলোয় । সে আলোয় স্পষ্ট রূপে নেত্র গোচর হলো নিজেদের চেহারা ! তৃতীয়জন হাত তুলে বললো, হে আমার জীবনাধিকারী আল্লাহ! আমি তো ছিলাম একসময় অনেক ছাগলের মালিক। আমার বৃদ্ধ মাতা ও পিতা তখন বেঁচেছিলেন। আমি তাদের প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন করে পানাহার করিয়ে বেরিয়ে যেতাম ছাগলের পাল নিয়ে । ফিরে এসে আবার তাদের কাজকর্ম সেরে তাদেরকে নিজ হাতে পানাহার করাতাম আমি। একদিন আমার কিছু ছাগল হারিয়ে গেলো । হারানো ছাগল খুঁজে বের করতে বিলম্ব হয়ে গেলো অনেক । ফিরে এসে দেখি আমার অসহায় জনক-জননী না খেয়েই ঘুমিয়ে পড়েছেন। আমি পাত্রভর্তি দুধ নিয়ে তাদের শিয়রে দীড়িয়ে রইলাম সারারাত | ভাবলাম, তাদের তাফসীরে মাযহারী/২১২ ||11|11.011100119.0011
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।