অবস্থিত ছিলো আসহাবে কাহ্ফের গুহা । যদি তাই হয় তবে বলতে হয়, শব্দটির উৎসারণ ঘটেছে “রকৃমাতুল ওয়াদি' (মরুদ্যানের প্রান্ত) থেকে | হজরত কা'ব আহ্বার বলেছেন, রকীম একটি জনপদের নাম। সেখানেই আবির্ভূত হয়েছিলো আসহাবে কাহ্ফ বা গুহাবাসীরা । কেউ কেউ আবার বলেছেন, ওই পর্বতের নাম রকীম যার গুহায় আশ্রয় নিয়েছিলো ওই গুহাবাসীরা। এসকল উক্তির মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, গুহাবাসী ও রকীমবাসীরা একই । আর গুহা ও রকম একই স্থানের অন্তর্ভুক্ত। কিন্তু কোনো কোনো আলেমের মতে গুহাবাসী ও রকীমবাসীদের ঘটনা দু'টো পৃথক। হজরত নোমান বিন বশীর থেকে আবদ বিন হুমাইদ, ইবনে মুনজির, তিবরানী, ইবনে আবী হাতেম ও ইবনে মারদুবিয়া বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, রকীমবাসীরা ছিলো তিনজন । তারা প্রবেশ করেছিলো একটি পর্বত গহ্বরে। সুপরিণত সূত্রে হজরত আনাস থেকে ইমাম আহমদ ও ইবনে মুনজির বর্ণনা করেছেন, অতীত যুগের তিন বন্ধু আয়-উপার্জনের উদ্দেশ্যে দূরদেশে রওনা হলো। পথিমধ্যে এক স্থানে শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য তারা আশ্রয় গ্রহণ করলো নিকটবর্তী এক পর্বত গুহায় তারা গুহায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি বড় পাথর গড়িয়ে পড়লো গুহামুখে। বন্ধ হয়ে গেলো তাদের বহিগর্মনের পথ । অনেক চেষ্টা করেও তারা সেটিকে সরাতে পারলো না। তখন এক বন্ধু বললো, আল্লাহ্র বিশেষ সাহায্য ছাড়া এখন আমাদের কোনো উপায় নেই। সুতরাং এসো আমরা একে একে আমাদের জীবনের কোনো একটি পুণ্যকর্মের কথা স্মরণ করে আল্লাহ্র কাছে মুক্তি প্রার্থনা করি । নিশ্চয় আল্লাহ্ রহম করবেন। একজন হাত তুলে বললো, হে আমার আল্লাহ! আমি একদিন আমার পারিবারিক কর্ম সম্পাদনের জন্য তিন জন শ্রমিক নিযুক্ত করলাম । তাদের মধ্যে একজন কাজ শুরু করলো অর্ধেক দিন গত হওয়ার পর। কিস্তু সে কাজ করলো অন্য দুজনের সমান। আমি তাকে দ্বিগুণ পারিশ্রমিক দিলাম । যে দু'জন সারাদিন কাজ করেছিলো, তাদের একজন মনে করলো, পরে কাজ শুরু করা শ্রমিককে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে আমি ঠিক কাজ করিনি । তাই সে তার পারিশ্রমিক ছুঁড়ে ফেলে দিয়ে রাগ করে চলে গেলো । আমি তার ফেলে দেয়া পারিশ্রমিকের অর্থ এক স্থানে জমা করে রাখলাম । কিছু দিন পর ওই অর্থ দিয়ে আমি কিনলাম একটি বকরীর মাদী বাচ্চা। বাচ্চাটি ক্রুমে বড় হলো। তার বংশবৃদ্ধি হতে লাগলো ক্রমে ক্রমে । এভাবে হয়ে গেলো অনেক ছাগল । দীর্ঘদিন পর ওই শ্রমিকটি ফিরে এলো । সে তখন হয়ে গিয়েছিলো বৃদ্ধ ও দুর্বল । আমি তাকে চিনতে পারলাম না। সে বললো, আপনার কাছে আমার কিছু পাওনা আছে। তার সব কথা শুনে আমি তাফসীরে যাযহারী/২১১ ||11111.011100119.0011
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।