আমি বলি, সৌন্দর্যের সামগ্রিকতাই আলোচ্য বাক্যের উদ্দেশ্য । একথা তো অনস্বীকার্য যে, অসুন্দরের অস্তিত্ব না থাকলে সুন্দরও হয়ে পড়তো মৃল্যহীন। এই দৃষ্টিভঙ্গি অনুসারে পৃথিবীর সকল কিছুই সুন্দর । এরপর বলা হয়েছে___ “মানুষকে এই পরীক্ষা করবার জন্য যে, তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ।' একথার অর্থ___ পৃথিবীর এই শোভাবর্ধনের মাধ্যমে আমি এটাই পরীক্ষা করতে চাই যে, কে আমার সৃষ্ট এই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আমার কথা ভুলে যায় এবং কে আমাকে স্মরণ করে সকৃতজ্ঞচিত্তে। উল্লেখ্য যে, পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা এবং এর মাধ্যমে বৈধ পশ্থায় নিজের ও অন্যের প্রয়োজন মেটানোতে দোষের কিছু নেই! লোভের বশবর্তী হয়ে বিত্তবৈভবকে কুক্ষিগত করা এবং আল্লাহ্র স্মরণ্চ্যুত হওয়াটাই দোষের । রসুল স. বলেছেন, দুনিয়া চিত্তাকর্ষক ও লোভ উদ্রেককারী। আল্লাহ্ তোমাদের বংশপরম্পরাকে ক্রমাগত পৃথিবীতে প্রেরণ করেন পরীক্ষা করবার জন্য _ কে কর্মে উত্তম, কে নয়। পরের আয়াতে (৮) বলা হয়েছে__ “এর উপর যা কিছু আছে, তা অবশ্যই আমি উত্ভিদশূন্য মৃত্তিকায় পরিণত করবো ।' একথার অর্থ__ কিয়ামতের দিন আমি পৃথিবীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবো । সৃষ্টি করবো নতুন এক পৃথিবী, যেখানে থাকবেনা কোনো বৃক্ষ অথবা অন্য কোনো শোভাবর্ধনের উপকরণ । এর পরের আয়াতে (৯) বলা হয়েছে__ "তুমি মনে কোরো না যে, গুহা ও রকীমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ।' একথার অর্থ_ হে আমার রসুল! আপনি কি মনে করেন কেবল গুহা ও রকীমবাসীদের ঘটনাই আমার বিষ্ময়কর নিদর্শনসমূহের অন্যতম£ কখনোই নয়। বরং আমার অগণিত নিদর্শনরাজির মধ্যে গুহাবাসীদের ঘটনাও একটি নিদর্শন । আমার নিদর্শনাবলীর সংখ্যা অজস্্, অসংখ্য। লক্ষ্য করুন, সকল বিস্ময়ের এক সময় অবসান হয়। সকল কিছুর অবশেষ প্রত্যাবর্তন ঘটে আমার দিকেই । সুতরাং আমার দিকে সকল কিছুর প্রত্যাবর্তনের বিষয়টিই সর্বাপেক্ষা অধিক বিশ্ময় উদ্রেককারী নিদর্শন নয় কি? 'কাহ্ফ' অর্থ পর্বত-গহ্বর । কিন্ত্র 'রকীম' অর্থ কি__ সে সম্পর্কে রয়েছে নানা কথা । তবে এ প্রসঙ্গে হজরত সাঈদ ইবনে যোবায়েরের উক্তিটিই অধিকতর উত্তম। তিনি বলেন, রবীম হচ্ছে একটি দস্তা অথবা প্রস্তরনির্মিত ফলক । ওই ফলকে খোদাই করা ছিলো গুহাবাসীদের (আসহাবে কাহফের) নাম ও ঘটনার সার-সংক্ষেপ। এই অভিমতটিকে গ্রহণ করা হলে বলতে হয়, রকীম শব্দটি উৎকলিত হয়েছে 'রকৃম' থেকে_ যার অর্থ লিপিবদ্ধ করা, মুদ্রিত করা বা খোদাই করা। হজরত ইবনে আব্বাস বলেছেন, রকীম ওই মরুদ্যানের নাম, যেখানে ভাফসীরে মাযহারী/২১০ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।