Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ٦٥٩
📝 نص 📖 PDF

যথাসূত্রসম্বলিত অনেক হাদিস দ্বারা একথা প্রমাণিত হয়েছে যে, রসুল স. এর মেরাজ হয়েছিলো সশরীরে; রূহানীভাবে নয়। আর একথার উপরেই সংঘটিত হয়েছে আলেমগণের একমত্য । আলোচ্য আয়াতও একথা প্রমাণ করে । এখানে সুস্পষ্টরূপে বলে দেয়া হয়েছে যে, রাতের কোনো এক মুহূর্তে আল্লাহতায়ালা রসুল স.কে মসজিদুল হারাম থেকে নিয়ে গিয়েছিলেন মসজিদুল আকৃসায়। রসুল স. এর এই ভ্রমণ রূহানীভাবে বা স্বপ্রযোগে ঘটে থাকলে কুরায়েশ জনতা আর বিস্ময় প্রকাশ করবে কেনো? অস্থীকারই বা করতে যাবে কোন দুঃখে? স্বপ্রযোগে বিস্ময়কর কোনো ঘটনা দর্শন করা অস্বাভাবিক কিছু তো নয়। তাই প্রকৃত কথা হচ্ছে, মেরাজ হয়েছিলো জাগ্রত অবস্থায় ও সশরীরে ৷ সে কারণেই সন্দেহবাদীরা বিষয়টি নিয়ে তুমুল তর্কবিতর্ক শুরু করে দেয়। আল্লামা বাগবী বলেন, আমার শায়েখ ইমাম বলেছেন, বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদিস দু'টো ছাড়া আর কোনো হাদিস নেই, যদ্দারা প্রমাণিত হয় যে, মেরাজ ঘটেছিলো স্বপ্নযোগে । কিন্তু উক্ত হাদিসের সূত্রপরম্পরাভূত বর্ণনাকারী শরীক বিন আবদুল্লাহ্‌ নির্ভরযোগ্য বলে বিবেচিত নন। তাই তার মাধ্যমে আগত হাদিস পরিত্যাজ্য । তাছাড়া ওই হাদিসে বলা হয়েছে, ওই মেরাজের ঘটনা ঘটেছিলো ওহী আগমনের পূর্বে। আর আলোচ্য আয়াতে যে মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে, তা ঘটেছিলো ওহী বা প্রত্যাদেশ অবতীর্ণ হওয়ার বারো বছর পর । অর্থাৎ হিজরতের এক বছর আগে । আর এই মেরাজ সংঘটিত হয়েছিলো সশরীরেই । সুতরাং বুঝতে হবে, প্রত্যাদেশ অবতীর্ণ হওয়ার আগে স্বপ্রযোগে যে মেরাজ হয়েছিলো.তা-ই বাস্তবে সশরীরে সংঘটিত হয়েছিলো প্রত্যাদেশ অবতীর্ণ হওয়ার বারো বছর পর। যেমন ষষ্ঠ হিজরীতে হুদায়বিয়ার সন্ধির প্রাককালে রসুল স.কে মক্কা বিজয় দেখানো হয়েছিলো স্বপ্রযোগে । তারপর অষ্টম হিজরীতে সে বিজয় তাকে দেয়া হয়েছিলো বাস্তবে । বাগবী লিখেছেন, মেরাজ সমাপন করে যখন রসুল স. যীত্বুয়া নামক স্থানে পৌছলেন, তখন বললেন, ভ্রাতা জিবরাইল! আমার সম্প্রদায়ের লোকেরা তো এই ঘটনা বিশ্বাস করবে না। হজরত জিবরাইল তখন বললেন, আবু বকর বিশ্বাস করবেন। কারণ তিনি সত্যবাদী । হজরত ইবনে আব্বাস ও উম্মত জননী হজরত আয়েশা থেকে বাগবী বর্ণনা করেছেন, রসুল স.বলেছেন, গভীর রাতের একাংশে মেরাজ সমাপনের পরদিন সকালে আমি বসে বসে ভাবছিলাম, মেরাজের কথা বললে আমার সম্প্রদায়ের লোকেরা তো আমাকে অসত্যভাষী বলবে । কাবা প্রাঙ্গণের এক প্রান্তে বসেছিলাম আমি দুঃখ ভারাক্রান্ত মনে । এমন সময় আবু জেহেল সেখান দিয়ে যেতে যেতে বিদ্রেপের স্বরে বললো, মোহাম্মদ! আবার নতুন কিছু পেলে নাকি? আমি বললাম, হ্যা, বিগত রাতে আমাকে এক স্থানে নিয়ে যাওয়া হয়েছিলো । সে বললো, কোথায়? আমি বললাম, বায়তুল মাকদিসে। সে বললো, তারপর সকাল হতেই ॥॥||||.100118,0। . অক মহান ১

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.