একটি প্রশ্রঃ অজ্ঞতাজনিত অপরাধ ক্ষমার । সুতরাং অজ্ঞতাবশতঃ “আল্লাহ্র সন্তান রয়েছে' এরকম কথা যদি কেউ বলে, তবে তাকে শার্তিযোগ্য মনে করা হবে কেনোঃ উত্তরঃ অজ্ঞতাজনিত অবঙ্থা হতে পারে দু'রকমের | ১. যার অস্তিত্ব রয়েছে, কিন্ত যার সম্পর্কে জানা নেই। ২. যার অস্তিত্ব নেই এবং যার সম্পর্কে কোনো কিছু জানাও নেই। প্রথমোক্ত ক্ষেত্রে অজ্ঞতা ক্ষমার হলেও হতে পারে। কিন্তু শেষোক্ত ক্ষেত্রের অজ্ঞতাজনিত উক্তি ক্ষমার অযোগ্য । কারণ এমতাবস্থায় অসম্ভব কোনো কিছু সম্ভব বলে ঘোষণা করা হয়। আল্লাহতায়ালার অংশীদার হওয়া অসন্ভব। অথচ অংশীবাদীরা বলে “আল্লাহ্র সন্তান রয়েছে ।' নিঃসন্দেহে এমতো উক্তি উত্তট, অযৌক্তিক ও দুঃসাহসিক । বাক্য উচ্চারিত হয় মুখ থেকেই। তাই “তাদের কথা বা বাক্য কী উদ্ভট' এরকম বললেই যথেষ্ট হতো । কিন্ত এখানে শুধু “বাক্য না বলে বলা হয়েছে "মুখ- নিঃসৃত বাক্য ।' চরমতম জঘন্য ও ভিন্ন বাক্যাবলীও অংশীবাদীরা অবলীলাক্রমে বলে যায়। তাদের ওই মূর্খজনোচিত দুঃসাহসিকতাকে সুচিহ্িত করার জন্যই এখানে বলা হয়েছে “মুখ-নিঃসৃত বাক্য ।' এরকম অপবচন অবশ্যই সত্যবিবর্জিত। তাই শেষে বলা হয়েছে__ “তারা তো কেবল মিথ্যাই বলে ।' ইবনে মারদুবিয়ার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, রবীয়ার দুই পুত্র উত্বা ও শায়বা, আবু জেহেল বিন হিশাম, নজর বিন হারেছ, আ*স বিন ওয়ায়েল, আসওয়াদ বিন মুত্তালিব এবং আবুল বুখতারী মদীনার ইহুদী পণ্ডিতদের পরামর্শক্রমে রসুল স. এর সঙ্গে একদিন প্রচ্ড বচসায় লিপ্ত হলো। রসুল স. তাদের কথায় মর্মাহত হলেন। তখন তাকে সান্তনা প্রদানার্থে আল্লাহতায়ালা অবতীর্ণ করলেন আলোচ্য আয়াত ষষ্ঠকের শেষোক্তটি । তাই শেষোক্ত আয়াতে (৬) বলা হয়েছে __ “তারা এই বাণী বিশ্বাস না করলে তাদের পিছনে পিছনে ঘুরে সম্ভবতঃ তুমি দুখে আত-বিনাশী হয়ে পড়বে।' এখানে “আসাফা' অর্থ দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে । কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে প্রিয়জনের বিরহ-কাতরতা সহ্য করতে না পেরে তিলে তিলে মৃত্যুমুখে পতিত হওয়ার অবস্থাকে । প্রতিবেশী ও নিকটজনের পুনঃ পুনঃ সত্যপ্রত্যাখ্যানের ফলে রসুল স. এরও সেরকম শোচনীয় অবস্থা হয়েছিলো । কারণ তাদের ইসলাম গ্রহণ ছিলো তার সার্বক্ষণিক চিন্তা ও কামনা । এই উদ্দেশ্যকে সফল করবার জন্য তার শুভ প্রচেষ্টার কোনো অন্ত ছিলো না। অথচ তাদের ঘৃণ্য প্রত্যাখ্যানের আঘাতে তার কোমল ও পবিত্র হৃদয় বার বার হচ্ছিলো রক্তাক্ত ও ক্ষতার্ত। তার ওই অপরিসীম মনোবেদনা প্রশমনার্থে তাই আল্লাহতায়ালা অবতীর্ণ করেছেন আলোচ্য আয়াত । যেনো বলেছেন__ হে আমার প্রিয়তম রসুল! কারো ফসীরে ৰৈ শি ও হা ||| 2|100118.0]।
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।