পরের আয়াতে (২) বলা হয়েছে__ “একে করেছেন সুপ্রতিষ্ঠিত।' হজরত ইবনে আব্বাস কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে __ আল্লাহ্ এই কোরআনকে করেছেন সংযত, সংহত ও নমনীয়। এর বিধান সমূহকে করেছেন সহজ-_ কাঠিন্য ও তারল্য বিবর্জিত। ফার্রা বাক্যটির মর্মার্থ করেছেন এভাবে_ এই কোরআন সকল আসমানী কিতাবের বিশুদ্ধতার সাক্ষী এবং পূর্ববর্তী কিতাবসমূহের কোনো কোনো বিধানকে রহিতকারী। কোনো কোনো কোরআন ব্যাখ্যাতা অর্থ করেছেন এরকম___ এই কোরআন মানুষের বিভ্রমসমূহের সংশোধক। উল্লেখ্য যে, সুসংগত হওয়া ও সুপ্রতিষ্ঠিত হওয়ার বিষয় দু'টোকে পূর্ববর্তী আয়াতে এবং আলোচ্য বাক্যে দু'টি পৃথক শব্দ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এভাবে নস্যাৎ করে দেয়া হয়েছে কোরআনের সঙ্গতিহীনতা ও অচিরস্তনতার সকল সম্ভাবনাকে । একই সঙ্গে এখানকার বক্তব্য বিষয়টিকে করে তোলা হয়েছে চরম গুরুত্ববহ। এরপর বলা হয়েছে___ “তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করবার জন্য এবং বিশ্বাসীগণও যারা সকর্ম করে, তাদেরকে এই সুসংবাদ দিবার জন্য যে, তাদের জন্য আছে উত্তম পুরস্কার ৷ এর পরের আয়াতে (৩) বলা হয়েছে__ “যাতে তারা হবে চিরস্থায়ী ।' একথার অর্থ_ এই কোরআনের মাধ্যমে দোজখের স্থায়ী শাস্তি সম্পর্কে অবিশ্বাসীদেরকে করা হয়েছে সতর্ক এবং সম্কর্মপরায়ণ বিশ্বাসীগণকে দেয়া হয়েছে উত্তম পুরস্কাররূপী চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ । এর পরের আয়াতে (8) বলা হয়েছে__ “এবং সতর্ক করবার জন্য তাদেরকে, যারা বলে, আল্লাহ্ সন্তান গ্রহণ করেছেন ।' উল্লেখ্য যে, “আল্লাহ্র সন্তান রয়েছে' এরকম উক্তি একটি জঘন্যতম সত্যপ্রত্যাখ্যানজনিত উত্ডি। তাই এখানে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে এরকম অপবিব্র উক্তি উচ্চারণকারীদের সম্পর্কে । বলা হয়েছে, তাদেরকে সতর্ক করাও কোরআন অবতীর্ণ হওয়ার আর একটি উদ্দেশ্য। এর পরের আয়াতে (৫) বলা হয়েছে___ “এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিলো না। তাদের মুখনিঃসৃত বাক্য কী উত্তট! তারা তো কেবল মিথ্যাই বলে ।" একথার অর্থ___ আল্লাহ্র সন্তান রয়েছে, এরকম যারা বলে, তাদের কোনো ভ্ভান নেই। তারা না জেনে না বুঝে অন্যের অন্ধ অনুকারক হয়ে নিতান্ত মূর্খতা ও খামখেয়ালি বশতঃ এরকম সাংঘাতিক কথা বলে থাকে । আর তাদের অংশীবাদী পূর্বসূরীরাও ছিলো তাদেরই মতো জ্ঞানহীন। তাই নিঃসন্দেহে অংশীবাদীদের পূর্বসূরী-উত্তরসূরী সকলেই মিথ্যাবাদী । |||, 2|10018,01 অক্সীরে মাহহারী ২০৭
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।