0) প্রশংসা আল্লাহেরই যিনি তাঁহার দাসের প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং ইহাতে তিনি অসংগতি রাখেন নাই; () ইহাকে করিয়াছেন সুপ্রতিষ্ঠিত তাহার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করিবার জন্য এবং বিশ্বাসিগণ, যাহারা সৎকর্ম করে তাহাদিগকে এই সুসংবাদ দিবার জন্য যে তাহাদিগের জন্য আছে উত্তম পুরস্কার, 03 যাহাতে তাহারা হইবে চিরস্থায়ী, () এবং সতর্ক করিবার জন্য উহাদিগকে যাহারা বলে যে, আল্লাহ্ সন্তান গ্রহণ করিয়াছেন, (2 এই বিষয়ে উহাদিগের কোন জ্ঞান নাই এবং উহাদিগের পিতৃপুরুষদিগেরও ছিল না। উহাদিগের মুখ-নিঃসৃত বাক্য কী উদ্ভট! উহারা তো কেবল মিথ্যাই বলে। 0) উহারা এই বাণী বিশ্বাস না করিলে উহাদিগের পিছনে পিছনে ঘুরিয়া সম্ভবতঃ তুমি দুঃখে আত্ম-বিনাশী হইয়া পড়িবে। প্রথমে বলা হয়েছে___ প্রশংসা আল্লাহরই, যিনি তার দাসের প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন।' একথার অর্থ__ সেই আল্লাহ্র জন্য সকল প্রশংসা, যিনি তার প্রিয়তম বান্দা ও রসুলের প্রতি অবতীর্ণ করেছেন কোরআন মজীদ । বলাবাহুল্য যে, বিশ্বমানবতার পথ প্রদর্শনার্থে রসুল স. এর প্রতি অবতীর্ণ এই আল কোরআন হচ্ছে আল্লাহতায়ালার সর্বশ্রেষ্ঠ অনুদান। এতে রয়েছে কল্যাণ । কেবলই কল্যাণ । পৃথিবীর এবং পরবর্তী পৃথিবীর। তাই এই মহাকল্যাণের কথা উল্লেখ করে আল্লাহতায়ালা এখানে নিজেই নিজের প্রশংসা করেছেন। এভাবে তার বান্দাদেরকেও তার প্রশংসা বর্ণনা করতে উৎসাহিত করেছেন। এরপর বলা হয়েছে__ “এবং এতে তিনি অসঙ্গতি রাখেননি ।' এখানে “ইওয়াজা' অর্থ অসঙ্গতি বা বক্রতা। অর্থগত অসঙ্গতির জন্য শব্দটির আইন" অক্ষরটি হয় যেরযুক্ত। আর বাহ্যিক অসঙ্গতির জন্য "আইন' অক্ষরটি হয় যবরযুক্ত। যেমন বলা হয়___ ফী রাইহী ইওয়াজ (তার মতামতই অসঙ্গতিপূর্ণ)। ফী আসহু আ'ওয়াজ (তার লাঠিটি অসঙ্গতিপূর্ণ বা বক্র)। এভাবে আলোচ্য বাক্যের মর্মার্থ দীড়ায় এরকম__ কোরআন মজীদের বিবরণ প্রবাহের মধ্যে অনিষ্টকর কিছু নেই। অসম্পূর্ণতা, বিপত্তি অথবা মতভেদজনিত কোনো কিছুও এর মধ্যে নেই। এর বক্তব্য বিষয় চিরন্তন, প্রজ্ঞাময় ও যুক্তিসিদ্ধ । হজরত ইবনে আব্বাস বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এভাবে__ আল্লাহর বাণী বা কোরআন অবিনাশী, কারণ তা সৃষ্ট নয়। তাফসীরে মাযহারী/২০৬ ||11111.011100119.0011
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।