Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

মদীনায় । রসুল স. সম্পর্কে সব কথা তারা খুলে বললো ইনুদী পণ্তিতদের নিকট । পণ্তিতেরা বললো, তোমরা তাকে এই তিনটি প্রশ্ন কোরো । প্রশ্ন তিনটির জবাব দিতে পারলে, মনে করবে তিনি সত্য নবী । আর জবাব দিতে না পারলে মনে করবে, সে ভণ্ড । প্রশ্ন তিনটি এই-___ ১. অতীত যুগের ওই সকল যুবক কারা, যারা পৃথিবীতে ঘটিয়েছিলো একটি অসাধারণ ঘটনা। ২. ওই ব্যক্তির পরিচয় কী, যে পরিভ্রমণ করেছিলো পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যস্ত। ৩. রূহ কী ? নজর ও উকবা ফিরে এলো মক্কায় । গোত্রাধিনায়কদের বললো, এবার তবে মোহাম্মদের সঙ্গে একটা চূড়ান্ত মীমাংসা হয়েই যাক। তোমরা তাকে এই তিনটি প্রশ্ন করে দেখো । কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হলেন রসুল স. স্বয়ং। তারা তখন একে একে রসুল স.কে বর্ণিত প্রশ্ন তিনটি করলো । রসুল স. বললেন, তোমাদের প্রশ্রের উত্তর দিবো আমি আগামীকাল । কিস্তি একথার সঙ্গে তিনি স. ইনশা আল্লাহ্‌ (আল্লাহ্‌ যদি চান) কথাটি উচ্চারণ করলেন না। পরিণতি হলো এই যে, একাধারে পনেরো দিন পর্যন্ত হজরত জিবরাইল আবির্ভূত হলেন না। অবতীর্ণ হলো না কোনো প্রত্যাদেশও | রসুল স. বড়ই পেরেশান হয়ে পড়লেন। অংশীবাদিরা করতে লাগলো নানা রকম অপমস্তব্য। এমতাবস্থায় সুরা কাহ্‌ফ নিয়ে অবতীর্ণ হলেন হজরত জিবরাইল। এতে সন্নিবেশিত করা হলো অংশীবাদিদের প্রশবত্রয়ের উত্তর । সেই সঙ্গে তিরস্কার ও ভ€সনা করা হলো অংশীবাদিদেরকে। সূরা কাহ্‌ফ £ আয়াত ১, ২, ৩, ৪, ৫, ৬ ৯1৬১1901৯5৪ যা পাকে ১১55053519১ 4১3155৬৩1৯০ 25০৯৩89৮৩৮৭ ৯3548 1৬৩19210৩44 ১1৩14-8৩৮%৬ ২:৮০৯৫৫৫৪ ক পতন ৩৩৬৫৫ ১৩৩৫০১৩১৫৪/০০১০ 5৩1১9 ০৬৬৬।৪%% রে তাফসীরে মাযহারী/২০৫ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।