হজরত আবদুল্লাহ্ ইবনে কায়েস বলেছেন, আমি জননী আয়েশাকে একবার রসুল স. এর ক্রোত সম্পর্কে জিজ্ঞেস করলাম । বললাম, হে উম্মত জননী! রসুল স. কীভাবে কোরআন পাঠ করতেন? উচ্চ আওয়াজে, না নিম্নকষ্ঠে? জননী বললেন, দু'ভাবেই। কখনো উচ্চ কণ্ঠে, আবার কখনো অনুচ্চ আওয়াজে । তিরমিজি বলেছেন, হাদিসটি বিশুদ্ধ, উত্তম ও দুর্লভ । শেষ আয়াতে (১১১) বলা হয়েছে___ “বলো, যাবতীয় প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার সার্বভৌমত্বে কোনো অংশী নেই এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তাঁর অভিভাবকের প্রয়োজন হতে পারে । সুতরাং সসম্মে তার মাহাত্ম্য ঘোষণা করো ।' এখানে “আলমুল্ক" অর্থ সার্বভৌমত্, নিরহুশে প্রভুপালকত্ব। “মুজিল্লাতুন' অর্থ দুর্দশাগ্রস্ত। আর “ওয়ালী” অর্থ অভিভাবক বা সাহায্যকারী । এভাবে আলোচ্য আয়াতে সুস্পষ্টরূপে আল্লাহ্র সন্তান গ্রহণ, অন্য কারো সাহায্য গ্রহণ ও প্রভপালকত্ের ব্যাপারে অন্য কারো অংশীদারিত্কে নাকচ করে দেয়া হয়েছে। এমতাবস্থায় একথাটি সুপ্রমাণিত হয়েছে যে, যেহেতু তিনি অসহায়ত্ব, দুর্দশা ও সম্তান কিংবা অভিভাবকত্ গ্রহণ থেকে চিরপবিত্র ও চিরঅমুখাপেক্ষী, তাই তিনিই একমাত্র প্রশংসার পাত্র, অন্য কেউ নয়। জুহুনী থেকে উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, আলোচ্য আয়াতের নাম “আয়াতে ইজ্জত" (মহাসম্মানিত আয়াত)। এই আয়াতের মাধ্যমে সকলকে এই মর্মে সতর্ক করা হয়েছে যে, বান্দা যতো বেশী আল্লাহ্র প্রশংসা বর্ণনা করুক এবং ইবাদত করুক না কেনো, তাকে অবশ্যই স্বীকার করতে হবে যে, সে আল্লাহ্র যথার্থ ও উপযুক্ত প্রশংসা ও ইবাদত করতে অক্ষম। হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে ওই সকল লোককে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করা হবে, যারা সুখ দুঃখ সর্বাবস্থায় আল্লাহ্র অত্যধিক প্রশংসা বর্ণনা করে। তিবরানী, বায়হাকী, হাকেম । হজরত আবদুল্লাহ্ ইবনে আমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, হামদ ও শোকর প্রেশংসা বর্ণনা ও কৃতজ্ঞতা) হচ্ছে ইবাদতের সর্বোচ্চ শিখর | যে ব্যক্তি আল্লাহ্র প্রশস্তি বর্ণনা করে না, সে আল্লাহ্র প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে না। বায়হাকী ও আবদুর রাজ্জাক কর্তৃকও এরকম হাদিস বর্ণিত হয়েছে। হজরত জাবের বিন আবদুল্লাহ্ থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, সর্বোৎকৃষ্ট দোয়া হচ্ছে, আলহামদু লিল্লাহ্ আর সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে__ লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি, ইবনে মাজা। তাঁফসীরে মাযহারী/২০৩ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।