Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সকল দোয়া পাঠ করতে হবে নিম্নকণ্ঠে । অতএব এক্ষেত্রে সামঞ্জস্য সাধনের চেষ্টা না করাই উত্তম। সামঞ্জস্যের বিষয়টিকে যদি একান্ত প্রয়োজনীয় বলে মনে করা হয় তবে বলা যেতে পারে যে, জননী আয়েশা ও হজরত আবু হোরায়রার বর্ণনায় উল্লেখিত দোয়ার অর্থ সুরা ফাতিহা । কারণ সুরা ফাতিহার শেষাংশ (ইহদিনাস সিরাতৃল মুসতাকীম থেকে শেষ পর্যন্ত) তো দোয়াই। আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়া সম্পর্কে আরো দু'টো বর্ণনা রয়েছে। কিন্তু বর্ণনা দু'টো বিশুদ্ধ সূত্রসম্বলিত বর্ণনার পরিপন্থী । (যেমন__ ১. ইবনে জারীর ও হাকেম লিখেছেন, জননী আয়েশা বলেছেন, “আল্লাহুম্মার হামনী” (হে আল্লাহ্‌! আমার প্রতি রহম করো) -_এই দোয়ার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে__ “সালাতে স্বর উচ্চ কোরো না এবং অতিশয় উচ্চ কোরো না ।' ২. বাগবী লিখেছেন, হজরত আবদুল্লাহ্‌ ইবনে শাদ্দাদ বলেছেন, বনী তামীম গোত্রের এক লোক রসুল স. এর সালামের জবাবে অত্যন্ত উচ্চস্বরে বলতো, হে আল্লাহ্‌ আমাদেরকে সম্পদ ও সম্তানদান করো। তার ওই কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতাংশটি ৷ ___ এই বর্ণনা দু'টো গ্রহণীয় নয়। তিরমিজির মাধ্যমে বাগবী বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ্‌ বিন রিবাহ্‌ আনসারী বলেছেন, রসুল স. একবার আবু বকরকে বললেন, আমি সেদিন দেখলাম, তুমি নিঃশব্দে কোরআন পাঠ করছো । আবু বকর বললেন, আমি যাকে শোনাতে চাই তিনি তো নিম্নস্বরের পাঠও শোনেন। রসুল স. বললেন, আওয়াজ আর একটু উচ্চ কোরো । এরপর তিনি স. ওমরকে বললেন, আর তুমি তো কোরআন পাঠের ব্যাপারে উচ্চকণ্ঠ । ওমর বললেন, ঘুমন্ত মানুষকে জাগ্রত করা এবং শয়তান বিতাড়নই আমার উদ্দেশ্য । রসুল স. বললেন, আর একটু নিম্নকণ্ঠ হয়ো। হজরত আবু কাতাদা থেকে আবু দাউদও এরকম হাদিস বর্ণনা করেছেন। আমি সুরা আশরাফের যথাস্থানে উচ্চস্বর ও নিম্নস্বরে কোরআন পাঠ সম্পর্কে বিশদ আলোচনা করেছি। রসুল স. এর ক্রোতের স্বরূপঃ হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. কোরআন পাঠ করতেন কখনো উচ্চস্বরে, আবার কখনো নিম্নস্বরে ৷ আবু দাউদ। হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. তার প্রকোষ্ঠে কোরআন পাঠ করলে গৃহবাসীরা সে পাঠ শুনতে পেতেন। আবু দাউদ । জননী উম্মে সালমা রসুল স. এর মতো করে কোরআন পাঠ করে শুনিয়েছেন। তার পাঠ শুনে বোঝা যেতো, রসুল স. পাঠ করতেন থেমে থেমে, প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারণ করে । আবু দাউদ, তিরমিজি, নাসাঈ । হজরত উম্মে হানী বর্ণনা করেছেন, আমি নিজ গৃহ থেকে শুনতে পেতাম রসুল স. এর কোরআন পাঠের আওয়াজ । তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা । তাফসীরে মাযহারী/২০২ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।