Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এখানে “আস্সালাত' বলে বুঝানো হয়েছে রাতের নামাজসমূহকে । অর্থ মাগরিব, ইশা, ও তাহাজ্জুদকে । কেননা দিনের নামাজে__ জোহর ও আসরে সর্বসম্মতিক্রমে কোরআন পাঠ করতে হয় ন্যুনতম আওয়াজে । উম্মতের সকল প্রখ্যাত আলেমও এই নিয়ম অনুসরণ করে এসেছেন । আলোচ্য বাক্যের অর্থ এরকমও হতে পারে যে__ হে আমার রসুল! আপনি দিনের নামাজে এবং অংশীবাদীরা শুনতে পায় এমন স্থানে ক্রোত পাঠ করুন ন্যুনতম শব্দে এবং রাতের নামাজে ক্রোত পাঠ করুন সশব্দে । মধ্যস্থতায় বাগবী উল্লেখ করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, রসুল স. যখন মক্কায় ছিলেন, তখন নামাজ পড়তেন উচ্চস্বরে । মুশরিকেরা তা শুনতো এবং কোরআন অবতীর্ণকারী এবং যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে উভয়ের প্রতি গালি বর্ষণ করতো । তখন আল্লাহ্‌ অবতীর্ণ করলেন___ “এবং নামাজে স্বর উচ্চ কোরো না এবং অতিশয় ক্ষীণও কোরো না, এই দুই এর মধ্যবর্তী করো ।' এর অর্থ_ হে আমার রসুল ! আপনি এতো উচ্চকণ্ঠে নামাজ পাঠ করবেন না, যাতে মুশরিকেরা শুনে গালমন্দ করার সুযোগ পায়, আবার, এমন নিম্নকণ্ঠও হবেন না যাতে আপনার সাথীরাও শুনতে না পায় । আপনি বরং মধ্যম কণ্ঠে কোরআন পাঠ করুন যাতে মুশরিকেরা না শোনে এবং আপনার সাথীরা শোনে। বাগবী লিখেছেন, কোনো কোনো আলেম বলেছেন, এখানে “সালাত' বা নামাজ কথাটির দ্বারা বুঝানো হয়েছে দোয়া বা প্রার্থনাকে। জননী আয়েশা, ইব্রাহিম নাখয়ী, মুজাহিদ ও মাকহুল এই অভিমতের প্রবক্তা । বোখারী লিখেছেন, জননী আয়েশা আলোচ্য আয়াতাংশ সম্পর্কে বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে দোয়া সম্পর্কে। হজরত ইবনে আব্বাস থেকে ইবনে জারীরও এরকম লিখেছেন । কিন্ত প্রথমোক্ত বর্ণনাই অধিকতর দৃঢ়সূত্রসম্থলিত । ইমাম নববীও এমতের সমর্থক। শায়েখ ইবনে হাজার আবার উভয় বর্ণনার সামঞ্জস্য সাধনার্থে লিখেছেন, সম্ভবতঃ নামাজের অভ্যন্তরে পঠিত দোয়া সম্পর্কে অবতীর্ণ হয়েছে এই আয়াত। হজরত আবু হোরায়রা থেকে ইবনে মারদুবিয়া লিখেছেন, রসুল স. কাবা প্রাঙ্গণে নামাজ পাঠকালে উচ্চকষ্ঠে দোয়া করতেন। তখন অবতীর্ণ হয়েছে এই আয়াত। আমি বলি, সামঞ্জস্য সাধনের এমতো প্রচেষ্টা আমার মনঃপুত নয়। কারণ নামাজের অভ্যন্তরে পাঠযোগ্য দোয়াগুলো, যেমন__ দোয়া মাছুরা ইত্যাদি ফরজ, নফল সকল নামাজেই পাঠ করতে হয় ন্যুনতম কণ্ঠে । কেবল দোয়া কুনুত সম্পর্কে উচ্চস্বরে ও নিম্বস্বরে পড়ার ব্যাপারে কিছুটা মতভেদ রয়েছে। তাছাড়া দোয়া সম্পর্কে এক আয়াতে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে__ 'তোমরা তোমাদের পছন্দ করেন না।' এতে করে প্রমাণিত হয় যে, নামাজের ভিতরের ও বাইরের ॥||.2|100]1800 পম

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।