Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

7) বল, প্রশংসা আল্লাহেরই যিনি কোন সন্তান গ্রহণ করেন নাই, তাহার সার্বভৌমিকত্বে কোন অংশী নাই এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তাহার অভিভাবকের প্রয়োজন হইতে পারে । সুতরাং সসম্মে তাহার মাহাত্য ঘোষণা কর।' প্রথমে বলা হয়েছে _ বলো, তোমরা আল্লাহ্‌ নামে আহ্বান করো বা রহমান নামে আহ্বান করো, তার সকল নামই সুন্দর ।' একথার অর্থ__ হে আমার রসুল! আপনি সকলকে একথা জানিয়ে দিন যে, আল্লাহতায়ালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। 'রহমান' নামটিও ওই সুন্দর নামসমূহের একটি | সুতরাং “রহমান' নামে তাকে সম্বোধন করাতে দোষের কিছু নেই। হজরত ইবনে আব্বাস থেকে বাগবী লিখেছেন, মক্কাবাসের সময় রসুল স. একদিন নামাজ পাঠের সময় সেজদাবনত হয়ে বললেন, হে আল্লাহ্‌! হে রহমান! আবু জেহেল একথা শুনে বললো, দেখো, মোহাম্মদ একাধিক মাবুদকে ডাকতে নিষেধ করে । অথচ সে নিজেই দুই মাবুদের নাম ধরে ডাকাডাকি করছে। তার একথার প্রেক্ষিতে অবতীর্ণ হয় আলোচ্য আয়াত । এখানে পরিষ্কার করে বলে দেয়া হয়েছে যে, আল্লাহতায়ালার জাত বা সত্তা একক ও অদ্ধিতীয়। কিন্তু তার আরো অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। ওই সুন্দর নামসমূহের যে কোনো একটি অথবা একাধিক নাম ধরে তাকে ডাকা যেতে পারে । এতে আপত্তির কিছুই নেই। এখানে “আও' (অথবা) শব্দটির মাধ্যমে এইমর্মে অনুমতি দেয়া হয়েছে যে, আল্লাহ্‌কে আল্লাহ্‌ অথবা রহমান কিংবা তার অন্য যে কোনো এক বা একাধিক নাম ধরে আহ্বান করার অনুমতি রয়েছে। কোনো কোনো আলেম লিখেছেন, ইহুদীরা একবার রসুল স.কে “রহমান' উচ্চারণ করতে শুনে বলেছিলো, তওরাত শরীফের বহু স্থানে তো এই নামের উল্লেখ রয়েছে। তখন অবতীর্ণ হয় আলোচ্য আয়াত । এমতাবস্থায় আলোচ্য বাক্যের মর্মার্থ দীড়ায়__ আল্লাহ্র সকল নামই অত্যুত্ম। এ সকল নামের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে তার সিফাতে জালাল ও সিফাতে জামালের । একথাও প্রকাশ পায় যে, তিনি সকল প্রকার দোষ-ক্রুটি ও ক্ষয়-ক্ষতি থেকে চিরমুক্ত, চিরপবিত্র ও চির অমুখাপেক্ষী। স্মর্তব্য যে, আল্লাহ্‌র সুন্দর নামাবলী বা আসমাউল হুসনা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা উপস্থাপন করেছি সুরা আ'রাফের তাফসীরে 1 যথাস্থানে তা দেখে নেয়া যেতে পারে। এরপর বলা হয়েছে__- “সালাতে স্বর উচ্চ কোরো না এবং অতিশয় ক্ষীণও কোরো না, এই দু'য়ের মধ্যপথ অবলম্বন করো ।' এ কথার অর্থ__ হে আমার রসুল! নামাজে আপনি যখন কোরআন পাঠ করেন, তখন এতো উচ্চস্বরে পড়বেন না, যাতে দূরবর্তী মুশরিকেরা শুনতে পায়, আবার এতো নিম্নস্বরে পড়বেন না যাতে আপনার অনুগামী নামাজীরা শুনতে না পায়। আপনি বরং এতদুভয়ের মধ্যবর্তী পথকে গ্রহণ করুন। পরিহার করুন বাহুল্য ও ন্যুনতাকে। তাফসীরে মাযহারী/২০০ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।