তার এই অত্যুচ্চ মর্যাদা দেখে বলে উঠলেন, আমি তো ভাবতেই পারিনি যে, আমার উপরে আর কেউ উঠতে পারে। রসুল স.কে আরো উপরে ওঠানো হলো । এবার তিনি পৌছলেন সিদ্রাতুল মুনতাহার সেই বৃক্ষের নিকটে । সেখান থেকে গমন করলেন আরো উধ্ধবে__ আল্লাহ্র সকাশে। তখন আল্লাহ্র সঙ্গে তার নৈকট্য দীড়ালো এরকম__ যেন ধনুকের দু'টি জ্যা। অথবা তদপেক্ষা নিকটে । আল্লাহপাক এগিয়ে আসলেন আরো নিকটে । হলো একান্ত আলাপন । আল্লাহ্ দান করলেন দিবা-রাতের পঞ্ঝাশ ওয়াক্ত নামাজ । ওই অনন্য উপহার নিয়ে তিনি ফিরে চললেন পৃথিবীর দিকে। প্রথমে দেখা হলো হজরত মুসার সঙ্গে। হজরত মুসা জিজ্ঞেস করলেন, কী উপহার পেয়েছেন? রসুল স. বললেন, পঞ্চাশ ওয়াক্ত নামাজ । হজরত মুসা বললেন, আপনার উম্মত কিছুতেই পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহ্র কাছে আবার যান । নামাজ কমিয়ে আনুন । রসুল স. পুনরায় আল্লাহ্র সকাশে উপস্থিত হলেন। এভাবে হজরত মুসার পীড়াপীড়িতে কয়েকবার তাকে যেতে হলো আল্লাহ্ সকাশে। প্রতিবারই কিছু কিছু করে কমাতে কমাতে আল্লাহ্ চূড়ান্ত নির্দেশ দিলেন পাঁচ ওয়াক্ত নামাজের । হজরত মুসা বললেন, হে সর্বশেষ রসুল! এই পাচ ওয়াক্ত নামাজও আপনার উম্মতের জন্য হবে অত্যন্ত কঠিন। এ ব্যাপারে আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে । আমার উম্মতকে মাত্র দুই ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছিলো । তবুও তারা তা নিয়মিত পালন করতে পারেনি । আপনার উম্মত তো হবে সর্বাপেক্ষা দুর্বল। শারীরিক, মানসিক উভয় দিক দিয়েই আপনার উম্মত হবে পূর্ববর্তী সকল উম্মত অপেক্ষা অদৃঢ়। সুতরাং আপনি আবার যান। নামাজ আরো কমিয়ে আনুন । রসুল স. তাকালেন হজরত জিবরাইলের দিকে । কিন্তু তার পক্ষ থেকে কোনো সমর্থন পেলেন না। অথচ আগের বার গুলোতে তিনি ছিলেন একনিষ্ঠ সমর্থক । আল্লাহ্ তখন তার হৃদয়ে এই মর্মে প্রত্যাদেশ করলেন যে, হে আমার প্রিয়তম রসুল! আমার বিধান অনড়। লওহে মাহফুজে আমি আমার বিধান সমূহ লিপিবদ্ধ করে রেখেছি । আপনার উম্মতের জন্য লওহে মাহফুজে পঞ্চাশ ওয়াক্ত নামাজের কথাই লেখা আছে । সেই বিধানই বহাল রইলো । আপনার আবেদনের সম্মানে তা কমিয়ে পাচ ওয়াক্ত করা হলো। এই পাচ ওয়াক্ত নামাজকেই পঞ্চাশ ওয়াক্তর্ূপে গণ্য করবো আমি । কারণ এটাও আমার অনড় বিধান যে, আমি প্রতিটি পুণ্যকর্মের বিনিময়কে কমপক্ষে দশগুণ বৃদ্ধি করে থাকি। রসুল স. তার হৃদয়ে এই প্রত্যাদেশ পেয়ে হজরত মুসাকে লক্ষ্য করে বললেন, পাচওয়াক্ত নামাজই আমি গ্রহণ করলাম । পুনঃ পুনঃ একই আবেদন নিয়ে তার কাছে যেতে আমার লজ্জা করে। বর্ণনাকারী বলেন, এরপর রসুল স. জাগ্রত হলেন । দেখলেন, তিনি শুয়ে রয়েছেন কাবা শরীফের প্রাঙ্গণে । মুসলিমের বর্ণনায় এসেছে, যখন তিনি স. জাগ্তত হলেন, তখন দেখলেন, তিনি শুয়ে রয়েছেন মসজিদুল হারামের চত্বরে । এতে করে বোঝা যায় রসুল স. এর মেরাজ হয়েছিলো রূহানীভাবে ৷ সশরীরে নয়। কিন্তু সুবিদিত ও জঙষসীরে মহরী০ ||||||.2|11001118,00|
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।