চোখ যা আল্লাহ্র ভয়ে রোদন করে ২. ওই নয়ন, যা রাতভর জাগ্রত থেকে হেফাজত করে ইসলাম ও মুসলমানকে ৷ হজরত হাকিম বিন হিশাম বলেছেন, আমি স্বয়ং রসুল স.কে একথা বলতে শুনেছি যে, তিন ধরনের চোখের জন্য দোজখাগ্পি নিষিদ্ব_ ১. ওই অক্ষিযুগল, যা আল্লাহ্র ভয়ে রোদনার্ত হয় ২. ওই অক্ষিযুগল, যা জাগ্রত থাকে আল্লাহ্র পথে ৩. ওই যুগল নয়ন, যা বিরত থাকে আল্লাহ্ কর্তৃক নিষিদ্ধকৃত দৃশ্যসমূহ দর্শন থেকে । হজরত আবু রায়হানা থেকে বাগবী লিখেছেন, রসুল স. বলেছেন, ওই চোখের প্রতি আগুন হারাম, যে চোখ আল্লাহ্র ভয়ে ক্রন্দন করে, ওই চোখের প্রতিও, যে চোখ জাগে আল্লাহ্র রাস্তায় এবং ওই চোখের প্রতিও, যে চোখ আল্লাহ্ হারাম ঘোষিত বন্ত দর্শন থেকে থাকে বিরত। এই হাদিসটি তিবরানী লিপিবদ্ধ করেছেন তার আল কবির গ্রে এবং মন্তব্য করেছেন, বর্ণনাটি যথাসুত্রসস্তূত। হজরত ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যে বিশ্বাসীর নয়ন থেকে আল্লাহ্র ভয়ে অশ্রুনির্গত হয় এবং সে অশ্রর পরিমাণ যদি মক্ষিকার মন্তকের মতো যৎকিঞ্টিতও হয়, তবুও তার জন্য আল্লাহ্ হারাম করে দিয়েছেন দোজখের অগ্নিকে । হজরত ইবনে আব্বাস থেকে ইবনে মাজা, ইবনে মারদুবিয়া প্রমুখ উল্লেখ করেছেন, রসুল স. একদিন নামাজ সমাপনের পর দোয়া করলেন, হে আল্লাহ্! হে রহমান! অংশীবাদীরা একথা শুনতে পেয়ে বললো, দেখো, দেখো ৷ মোহাম্মদ আমাদেরকে একাধিক উপাস্যের উপাসনা নিষেধ করে । এখন আবার সে-ই দুই উপাস্যকে ডাকছে। একবার বলছে আল্লাহ্, আরেক বার বলছে রহমান। তাদের এমতো অপবচনের পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো নিম্নের আয়াত__ সুরা বানী ইসরাইল £ আয়াত ১১০, ১১১ 591205152৩৩ ৩$72১590185319055 ১0897$5355555225 44 রডের টি ০৫৮০ ০8760554643 ১8 0) বল, “তোমরা "আল্লাহ্, নামে আহ্বান কর বা 'রহমান' নামে আহ্বান কর, তোমরা যে নামেই আহ্বান কর তাহার সকল নামই তো সুন্দর । সালাতে স্বর উচ্চ করিও না এবং অতিশয় ক্ষীণও করিও না, এই দুইয়ের মধ্যপথ অবলম্বন কর।” তাফসীরে মাযহারী/১৯৯ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।