আপনি চিস্তান্বিত হবেন না। কেনো হবেনঃ তারা তো চিরভ্রষ্ট। আরো দেখুন, তারা ইমান আনেনি সত্য। কিন্ত যারা জ্ঞানী তারাতো ইমান এনেছে। সুতরাং আপনি চিরভ্রষ্টদের প্রতি ভ্রুক্ষেপ মাত্র করবেন না। “তাদের নিকট যখন কোরআন পাঠ করা হয় তখনই তারা সেজদায় লুটিয়ে পড়ে কথাটির অর্থ__ কোরআনে বিঘোষিত আল্লাহতায়ালার নির্দেশের প্রতি সম্মান প্রদর্শনার্থে এবং কোরআনের মতো মহাকল্যাণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশার্থে তারা ভূলুষ্ঠিত হয়ে জানায় সেজদা । হজরত ইবনে আব্বাস এরকম বলেছেন। এর পরের আয়াতে (১০৮) বলা হয়েছে__ “এবং বলে, আমাদের প্রতিপালক পবিত্র, মহান । আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকরী হয়েই থাকে ।' একথার অর্থ-_ এবং ওই সকল সেজদাকারী একথাও বলে যে, হে আমাদের প্রভুপালক! প্রতিশ্রুতি ভঙ্গ করা থেকে তুমি পবিত্র, মহান । পূর্ববর্তী নবী রসুলগণের মাধ্যমে তুমি শেষ রসুল প্রেরণ ও কোরআন অবতরণের শুভ সংবাদ দিয়েছিলে । তোমার সেই পবিত্র প্রতিশ্রীতি আজ পূর্ণ হলো। শেষোক্ত আয়াতে (১০৯) বলা হয়েছে___ “এবং তারা কাদতে কাদতে ভূমিতে লুটিয়ে পড়ে এবং তা তাদের বিনয় বৃদ্ধি করে।” উল্লেখ্য যে, পূর্ববর্তী আয়াতের (১০৭) মতো এই আয়াতেও ব্যবহৃত হয়েছে “ইয়াখিরূরূনা' কথাটি । দু'টো শব্দের অর্থই__ সেজদায় লুটিয়ে পড়া । কিন্তু সেজদায় লুটিয়ে পড়ার কারণ এখানে ভিন্ন ভিন্ন। প্রথমোক্ত সেজদা ছিলো কৃতজ্ঞতাপ্রকাশক। আর দ্বিতীয় সেজদা হচ্ছে কোরআন পাঠের প্রতিক্রিয়াপ্রকাশক | অর্থাৎ কোরআনের বাণী শ্রবণের ফলে পাঠক ও শ্রোতার অন্তরে প্রবলতর হয় বিশ্বাস, জ্ঞান ও বিনয় । নির্দেশনাঃ এই আয়াত যারা আরবীতে পাঠ করেছেন, তারা তেলাওয়াতের সেজদা করে নিবেন। মাসআলাঃ কোরআনের বাণী শ্রবণের সময় ক্রন্দন করা মোস্তাহাব। হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্র ভয়ে যে কাঁদে, সে কখনো দোজখে প্রবেশ করবে না, দুগ্ধ স্তনে প্রবেশ করলেও (ভ্তন থেকে বের হয়ে আসা দুধের যেমন স্তনে পুনঃ প্রবেশ অসম্ভব, আল্লাহ্র ভয়ে ক্রম্দনকারীরও তেমনি দোজখে প্রবেশ অসম্ভব) এবং আল্লাহ্র পথে যে ধুলি ধূসরিত হয়েছে, জাহান্নামের ধোয়া তার নাকে প্রবেশ করবে না (আল্লাহ্র রাস্তার ধুলা যার শরীরে লেগেছে, তার নাসিকারন্ধে কখনো প্রবেশ করবে না জাহান্নামের ধুম) । হাদিসটি বর্ণনা করেছেন বাগবী ও হাকেম। হাকেম বলেছেন হাদিসটি যথাসূত্রসম্বলিত । বায়হাকী কর্তৃকও এরকম হাদিস বর্ণিত হয়েছে। তার বর্ণনাটি এরকম-__ আল্লাহ্ দুই শ্রেণীর চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন_ ১. ওই তাফসীরে ৯৮ মহত ||||||| 2|100118.007
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।