Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

আপনার প্রতি একযোগে কোরআন অবতীর্ণ করিনি, অবতীর্ণ করেছি বিরতি সহকারে কিছু কিছু করে, বিশ বছর ধরে। এরকম করার কারণ এই যে, এতে আপনি ধীরে ধীরে মানুষের কাছে এর খণ্ড খণ্ড পাঠ বোধগম্য করে তুলতে পারেন। আর কোরআন স্মৃতিবদ্ধ করার কাজও এতে করে সহজ হয়। উল্লেখ্য যে, হেরা গিরিগহ্বরে রসুল স. এর নিকটে সর্বপ্রথম অবতীর্ণ হয় সুরা আলাকের পাচটি আয়াত । অতঃপর তিন বছর ওহী বন্ধ থাকে । এই তিন বছর বাদ দিলে রসুল স. এর মহাতিরোধান পর্যন্ত ওহী বা প্রত্যাদেশের মাধ্যমে কোরআন অবতীর্ণ হওয়ার সময়সীমা বিশ বছরই হয়। এখানে “ফারাকৃনাহ্‌* অর্থ অল্প অল্প করে, খণ্ড খণ্ড ভাবে বিরতি সহকারে । হাসান বলেছেন, এখানে কথাটির অর্থ__ সত্য ও মিথ্যার পার্থক্য নিরপণ করে। “মুকছিন' অর্থ ক্রমে ক্রমে, অবকাশ সহকারে । এর পরের আয়াতে (১০৭) বলা হয়েছে___ “বলো, তোমরা কোরআনে বিশ্বাস করো অথবা বিশ্বাস না করো, যাদেরকে এর পূর্বে জ্ঞান দেয়া হয়েছে তাদের নিকট যখন এই কোরআন পাঠ করা হয়, তখনই তারা সেজদায় লুটিয়ে পড়ে ।” একথার অর্থ__ হে আমার রসুল! আপনি জনতাকে দ্যর্থহীনভাবে জানিয়ে দিন যে, তোমাদের বিশ্বাস অথবা অবিশ্বাসের কারণে কোরআনের কোনো ক্ষতি-বৃদ্ধি হয় না। কোরআন তো স্বয়ংসম্পূর্ণ মুখাপেক্ষিতারহিত আল্লাহ্র কালাম। আনুরপ্যবিহীন এই বাণীর উপরে বিশ্বাস স্থাপন করলে লাভবান হবে তোমরাই। বিশ্বাস না করলে তোমরাই হবে ক্ষতিগ্রস্ত । এতে করে কোরআনের কোনো কিছু যাবে আসবে না। তোমরা কোরআনকে প্রত্যাখ্যান করলেও নিশ্চিতরূপে জেনে রেখো যে, অনেক মানুষ কোরআনের উপরে ইমান আনবে । তারাই প্রকৃত অর্থে জ্ঞানী। তারা আল্লাহ্‌র বাণী শ্রবণ করলে ভক্তিভরে সেজদাবনত হয়। এখানে “যাদেরকে এর পূর্বে জ্ঞান দেয়া হয়েছে' বলে বুঝানো হয়েছে পূর্ববর্তী জামানার আহলে কিতাবের সত্যাশ্রয়ী আলেমগণকে। তারা আল্লাহ্র কালামের মর্যাদা সম্পর্কে উত্তমরূপে অবগত ছিলেন। তাই তারা পেয়েছিলেন সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণায়ক জ্ঞান । শেষ রসুল মোহাম্মদ মোস্তফা স. এর বৈশিষ্ট্যাবলী সম্পর্কেও তারা পূর্ববর্তী কিতাবের মাধ্যমে জ্ঞান সঞ্চয় করেছিলেন। উল্লেখ্য যে, এ ধরনের জ্ঞানীগণ রসুল স. এর নবুয়তের সংবাদ জানার সঙ্গে সঙ্গে ইমান এনেছিলেন। ওই সকল সত্যান্বেষী ব্যক্তিবর্গ ছিলেন হজরত আবদুল্লাহ্‌ ইবনে সালাম, হজরত জায়েদ বিন আমর বিন নুফাইল, হজরত সালমান ফারসী, হজরত আবু জর গিফারী প্রমুখ । এ রকমও হতে পারে যে, আলোচ্য আয়াতের মাধ্যমে প্রকৃতপক্ষে সত্য- প্রত্যাখ্যানকারীদেরকে শাসানো হয়নি । বরং এখানে রসুল স.কে এইমর্মে সান্ত্বনা প্রদান করা হয়েছে যে__ হে আমার প্রিয় রসুল! ওই সকল মূর্খদের ব্যাপারে |॥.21100]18,00 ক্ষীর মাহহর/১৯৭

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।