“আই ইয়াস্তাফিয্যান্ুম' অর্থ উচ্ছেদ করবার সংকল্প করলো । অর্থাৎ ফেরাউন হুকুম দিলো___ মুসা ও তার সম্প্রদায়কে উৎখাত করো । "আলআরছ' কথাটির অর্থ এখানে মিসর রাজ্য । সমগ্র মিসর থেকেই বনী ইসরাইলদের হত্যা অথবা বহিষ্কারের মাধ্যমে সমূলে উৎপাটিত করবার সংকল্প করেছিলো ফেরাউন। কিন্ত আল্লাহতায়ালা তার ওই ঘৃণ্য অভিলাষ পূরণ করার সুযোগ দেননি । তাকে এবং তার সকল অনুসারীকে দান করেছিলেন সলিল-সমাধি। তাই শেষে বলা হয়েছে__- আমি ফেরাউন ও তার সকল অনুসারীকে নিমজ্জিত করলাম । করলাম সমূলে উৎপাটিত। শেষোক্ত আয়াতে (১০৪ ) বলা হয়েছে__ “এরপর আমি বনী ইসরাইলকে বললাম, তোমরা এই দেশে বসবাস করো এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, তখন তোমাদের সকলকে আমি একত্রিত করে উপস্থিত করবো ।" একথার অর্থ__ এরপর আমি বনী ইসরাইলদেরকে ওই দেশেই প্রতিষ্ঠিত করলাম, যেখান থেকে ফেরাউন তাদেরকে উৎখাত করতে চেয়েছিলো এবং আমার প্রিয় নবী মুসার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলাম, তোমরা এই দেশেই বসবাস করো। আর মহাপ্রলয়ের পর মহাবিচারের দিবসে হাশর প্রাস্তরে আমি তোমাদেরকে ও তোমাদের শক্রদেরকে হিসাব গ্রহণের জন্য অবশ্যই একত্র করবো। এখানে"আলআখিরাতি' অর্থ দ্বিতীয়বার বা কিয়ামতের পর । *লাফীফা" অর্থ একত্রিত করে, সম্মিলিতভাবে উল্লেখ্য যে, মহাবিচারের দিবসে পাপী-পুণ্যবান সকল মানুষকে এক স্থানে সমবেত করা হবে। তারপর বিচারের মাধ্যমে চিরদিনের জন্য পৃথক করে ফেলা হবে পুণ্যবান ও পাপীদেরকে। কালাবী বলেছেন, এখানে কিয়ামতের প্রতিশ্রুতি অর্থ হজরত ঈসার আসমান থেকে অবতরণ । যদি তাই হয়, তবে 'জি'নাবিকূম লাফীফা' কথাটির অর্থ দাড়াবে__ এদিক ওদিক চতুর্দিক থেকে তখন বিভিন্ন সম্প্রদায় আগমন করবে। $1;-5521550৩5সভ পাও 4-45৬95৩414555843% ৬৯ ০০5৩০ ০৮১8১02-885429১১-১৮৮ $55-1৩৩০৩৬১১৪৩/৫৬০/৩ টু তাফসীরে মাবহারী/১৯৫ ||1111.011100119.0011
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।