Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্বান জানালেন, তখন সে গর্বভরে বললো, হে মুসা! তুমি যে এক অসম্ভব দাবি করে বসলে । সুস্থ-মস্তিষ্কধারী কোনো ব্যক্তি কখনো এভাবে কথা বলতে পারে না। আমি তো দেখছি, তুমি মানসিক ভারসাম্যহীন, যাদুগ্রস্ত। কালাবী বলেছেন, “মাসহুরা" অর্থ সত্যত্যাগী হওয়া । ফার্রা এবং আবু উবায়দা বলেছেন, শব্দটির অর্থ__ যাদুকর । মোহাম্মদ বিন জারীর বলেছেন, যাদুর প্রশিক্ষণপ্রাপ্ত । যদি তাই হয়, তবে কথাটির মর্মার্থ দাড়াবে__ হে মুসা তোমাকে যাদু শিখিয়ে দেয়া হয়েছে, তাই তুমি এরকম উদ্ভট কথা বলে বেড়াচ্ছো। এসব যাদুর প্রতিক্রিয়া ছাড়া অন্য কিছু নয়। পরের আয়াতে (১০২) বলা হয়েছে___ “মুসা বলেছিলো, তুমি অবশ্যই অবগত আছো যে, এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালকই অবতীর্ণ করেছেন প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ । হে ফেরাউন! আমি তো দেখছি তুমি ধ্বংস হয়ে গিয়েছো।" হজরত ইবনে আব্বাস বলেছেন, ফেরাউন ভালোভাবেই জানতো যে হজরত মুসা যা বলেন, তা ঠিকই বলেন। কিন্তু দন্ত ও বিদ্বেষবশতঃ সে তাকে অস্বীকার করতো । কোরআন মজীদেও একথার প্রমাণ রয়েছে। যেমন আল্লাহ্‌ এরশাদ করে।' এখানকার “বাসাইর' শব্দটি “বাসীরত' এর বহুবচন। এর অর্থ প্রত্যক্ষ বা ুষ্টিগ্রাহ্য। শব্দটির মাধ্যমে এখানে স্পষ্ট নিদর্শন সমূহকে বলা হয়েছে _ প্রত্যক্ষ প্রমাণ । “মাছবুরা' অর্থ অভিশপ্ত। এরকম বলেছেন হজরত ইবনে আব্বাস। মুজাহিদ অর্থ করেছেন___ ধ্বংসপ্রাপ্ত। কাতাদা বলেছেন___ ধ্বংসকৃত। ফার্রা বলেছেন, আরববাসীরা বলে__ “মা ছাবরাকা আন হাজা” (কোন্‌ বিষয় তোমাকে এ কর্ম থেকে বিরত রেখেছে)। এমতাবস্থায় “মাছবূরা' অর্থ হবে__- জন্মগতভাবে খারাপ স্বভাববিশিষ্ট শক্তি । ফেরাউনের স্বভাব ছিলো এরকম । তাই সে হজরত মুসাকেও খারাপ ভেবেছিলো। যে নিজে মন্দ, সে অন্যকে ভালো ভাবতে পারে না। পক্ষান্তরে হজরত মুসা জন্মগতভাবে ছিলেন পুণ্যবান। তাই তার বক্তব্য ছিলো সুসঙ্গত, সুন্দর ও কল্যাণকর । এর পরের আয়াতে (১০৩) বলা হয়েছে__ “অতঃপর ফেরাউন তাদেরকে দেশ থেকে উচ্ছেদ করবার সংকল্প করলো, তখন আমি ফেরাউন ও তার সঙ্গীগণ সকলকে নিমঙ্জিত করলাম ।' তাফসীরে ৯৪ টু মহর(৯৪ |||||.811100|18.007

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।