Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

নাসাঈ, তিরমিজি, ইবনে মাজা, হাকেম। বর্ণনাটিকে উত্তমসূত্রবিশিষ্ট এবং বিশুদ্ধসূত্রবিশিষ্ট বলেছেন যথাক্রমে তিরমিজি ও হাকেম । হাকেম আরো মন্তব্য করেছেন, বর্ণনাটির সূত্র পরম্পরাকে ক্রটিযুক্ত বলার কোনো অবকাশ নেই। বাগবীর বর্ণনায় ঘটনাটি এসেছে এভাবে__ একবার এক ইহুদী তার সঙ্গীকে বললো, চলো ওই নবীর কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করি। সঙ্গীটি বললো, খবরদার! তাকে নবী বোলো না। একথা শুনতে পেলেই সে হয়ে যাবে চার চক্ষুবিশিষ্ট। একথা বলেই তারা হাজির হলো রসুল স. এর দরবারে । বললো, নয়টি জলন্ত নিদর্শন সম্পর্কে আপনি কী জানেন? এর পরের বিবরণ পূর্বের বর্ণনার অনুরূপ । কিন্ত প্রকৃত কথা এই যে, আলোচ্য আয়াতে যে নয়টি নিদর্শনের কথা বলা হয়েছে, তা বর্ণিত বর্ণনা দুটোতে উল্লেখিত নয়টি নিদর্শন নয়। বরং ইহুদীদেরকে সদুপদেশ প্রদান করার নিমিত্রেই রসুল স. তাদেরকে ওরকমভাবে জবাব দিয়েছিলেন। তাছাড়া শনিবারের মৎস্য শিকারের নিষেধাজ্ঞাও নয়টি নিদর্শনের অন্তর্ভুক্ত নয়। এরপর বলা হয়েছে___ “যখন সে তাদের নিকটে এসেছিলো; ফেরাউন তাকে বলেছিলো, হে মুসা! তুমি তো যাদুগ্রত ।' এখানে “ফাস্আল" শব্দটির দ্বারা সম্বোধন করা হয়েছে হজরত মুসাকে । “সুনান' গ্রছ্থে সাঈদ ইবনে মানসুর এবং "আজজুহুদ" গ্রন্থে ইমাম আহমদ হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, রসুল স. ফাসআল' কথাটিকে অতীতকালবোধক শব্দরূপে পড়তেন “ফাসাআলা'। অথবা এখানকার সম্বোধনটি করা হয়েছে রসুল স. এর প্রতি__ এরকমও বলা যেতে পারে। যদি তাই হয়, তবে বক্তব্যটি দাড়াবে__ হে আমার রসুল! আপনি বনী ইসরাইলদেরকে ওই ঘটনার কথা জিজ্ঞেস করুন, যা সংঘটিত হয়েছিলো ফেরাউন ও নবী মুসার মধ্যে । আর ওই নয়টি নিদর্শন সম্পর্কেও তাদেরকে জিজ্ঞেস করে দেখুন। এতে করে মক্কার মুশরিকেরা আপনার নবুয়তের সত্যতা সম্পর্কে জ্ঞাত হতে পারবে । এছাড়া আপনি নিজেও এভাবে সাম্তবনা পেতে পারবেন যে, বনী ইসরাইলেরা আপনাকে সত্য নবী হিসেবে জেনেও কেবল বিদ্বেষবশতঃ আপনাকে অস্বীকার করে চলেছে। পূর্ববর্তী উম্মতেরাও তাদের আপনাপন নবীকে এভাবে সত্য জেনেও প্রত্যাখ্যান করেছিলো । এটাও হবে আপনার আর একটি সান্তনা । কিংবা কথাটিকে এভাবেও ব্যাখ্যা করা যায় যে__ হে আমার রসুল! বনী ইসরাইলদের নিকটে জিজ্ঞেস করে ওই নয়টি নিদর্শন সম্পর্কে জেনে নিন, যাতে করে আপনি তাদের বিশ্বাস সম্পর্কে নিশ্চিন্ত হতে পারেন । এরকম ব্যাখ্যাকে মেনে নিলে বলতে হয়, এখানকার “ইজ জবাআহুম' (যখন তাদের নিকট এলো) কথাটির সম্পর্ক রয়েছে “আয়াতিনা' (নিদর্শনসমূহ) কথাটির সঙ্গে। এভাবে এর পরের টু তাফসীরে মাযহারী/১৯৩ |1|1|1,011100119,001]

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।