হজরত মুসাকে প্রদত্ত নয়টি মোজেজা নির্ধারণ নিয়ে আলেমগণ মতভেদ করেছেন। হজরত ইবনে আব্বাস ও জুহাক বলেছেন, ওই নয়টি মোজেজা ছিলো___১. অলৌকিক লাঠির সাপ হয়ে যাওয়া । ২. হাত বগলে রেখে বের করে আনলে তা শুভ্র ও আলোকজ্জবল হওয়া । ৩. জিহ্বার জড়তা দূর হওয়া। ৪. লাঠির আঘাতে সমুদ্র-সলিল দ্বিধাবিভক্ত হওয়া । ৫. প্লাবন । ৬. পঙ্গপালের আক্রমণ । ৭. ব্যাঙের আযাব । ৮. রক্তের আযাব । ৯. যষ্টির আঘাতে প্রস্তর থেকে সলিলধারা নির্গত হওয়া । ইকরামা, মুজাহিদ ও আতা নয়টি মোজেজার তালিকা প্রণয়ন করেছেন এভাকে_- প্রাবন, পঙ্গপাল, উকুন, ব্যাউ, রক্ত, লাঠি, শুভ্র ও আলোকজ্জ্বল হাত, দুর্ভিক্ষ ও অজন্মা ৷ এছাড়া আরো নিদর্শন প্রকাশিত হয়েছিলো হজরত মুসার মাধ্যমে । যেমন এক কিবতী দম্পতি রাতে ঘুমিয়ে পড়েছিলো, সকালে হয়ে গিয়েছিলো পাথর । আর এক মহিলাও রুটি তৈরী করতে করতে পরিণত হয়েছিলো পাথরে। সম্ভবতঃ হজরত মুসার বদদোয়ার কারণেই এরকম ঘটেছিলো । তাই এই ঘটনা দু'টোসহ সমুদ্র-সলিল বিভক্ত হওয়া ও তুর পাহাড় বনী ইসরাইলদের মাথার উপরে তুলে ধরাকেও মোহাম্মদ ইবনে কা'ব কারাজী নয়টি নিদর্শনের অন্তর্ভুত্ত করেছেন। হজরত সাফওয়ান ইবনে আস্সাল বর্ণনা করেছেন, একবার এক ইহুদী অন্য এক ইহুদীকে বললো, চলো, মক্কা থেকে সদ্য আগত ওই নবীর কাছে যাই। সঙ্গী ইহুদীটি বললো, নবী নবী বোলো না। এ কথা তার কানে গেলে তার চার জোড়া চোখ হয়ে যাবে । দু'জনে উপস্থিত হলো রসুল স. এর পবিত্র সান্নিধ্যে । জানতে চাইলো, মুসা নবীর নয়টি নিদর্শন সম্পর্কে । রসুল স. বললেন, তার নয়টি নিদর্শন ছিলো এরকম__- ১. আল্লাহ্র সঙ্গে শিরিক কোরো না ২. চুরি কোরো না ৩. কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা, বিদ্রোহ অথবা অন্য কোনো অপবাদ দিয়ে বিচারকের কাছে নিয়ে যেয়ো না ৪. ব্যভিচার কোরো না ৫. অবৈধভাবে রক্তপাত ঘটিয়ো না ৬. যাদু কোরো না ৭. সুদ খেয়ো না ৮. সাধ্বী রমণীকে ব্যভিচারের অপবাদ দিয়ো না এবং ৯. জেহাদ থেকে পৃষ্ট-প্রদর্শন কোরো না। আরো শোনো, তোমাদের জন্য বিশেষভাবে নির্দেশ ছিলো শনিবারের সম্মান রক্ষা করা। একথা শুনেই ইহুদীদ্ধয় রসুল স.এর হস্ত ও পবিত্র পদযুগল চুম্বন করলো । আবেগে আকুল হয়ে বলে উঠলো, আমরা সাক্ষ্য দিচ্ছি-__- আপনি সত্যিকারের রসুল। তিনি স. বললেন, তাহলে তোমরা আমার অনুসরণ করছো না কেনো? তারা বললো, হজরত দাউদ তার প্রতুপ্রতিপালকের কাছে এই মর্মে দোয়া করেছিলেন, যেনো পরবর্তী সময়ের সকল নবী-রসুল তার বংশ থেকেই আবির্ভূত হয়। তাই এই বিশ্বাসটি আমাদের সম্প্রদায়ের মধ্যে প্রচলিত রয়েছে যে, তার বংশ ছাড়া অন্য কোনো বংশ থেকে কোনো নবী আবির্ভূত হবেন না। আমরা যদি আপনার অনুসরন করি তাহলে সম্প্রদায়ের লোকেরা বধ করবে আমাদেরকে । আবু দাউদ, তাফলীরে মাযহারী/১৯২ ||1.8 100 19,001
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।