00 বল, “যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভাণ্তারের অধিকারী হইতে তবুও তোমরা “ব্যয় হইয়া যাইবে এই আশংকায় উহা ধরিয়া রাখিতে; মানুষ তো অতিশয় কৃপণ ।” প্রথমে বলা হয়েছে___ “তারা কি লক্ষ্য করে না যে, আল্লাহ্, যিনি আকাশমগ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করতে ক্ষমতাবান?" একথার অর্থ__ সত্যপ্রত্যাখ্যানকারীরা সুবিশাল আকাশ ও বিশাল পৃথিবীর প্রতি দৃষ্টি নিবদ্ধ করে না কেনো? আকৃতিগত দিক থেকে এই দু'টি বিশাল ও রহস্যময় সৃষ্টির তুলনায় মানুষ সৃষ্টি তো একটি নগণ্য বিষয়। যে আল্লাহ্ পূর্বদৃ্টান্ ব্যতিরেকে আকাশ ও ভূবন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ্ কি মানুষের মতো একটি ক্ষুদ্র সৃষ্টিকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? প্রথম সৃষ্টি অপেক্ষা দ্বিতীয় সৃষ্টিতো আরো সহজ । এরপর বলা হয়েছে__ “তিনি তাদের জন্য স্থির করেছেন এক নির্দিষ্টকাল, যাতে কোনো সন্দেহ নেই।" একথার অর্থ__ আল্লাহ্ সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে শাস্তি প্রদানের জন্য নির্ধারণ করে রেখেছেন একটি নির্দিষ্ট সময়। এতে সন্দেহ মাত্র নেই। কেউ কেউ বলেছেন, এখানে “আজ্বালা' (নির্দিষ্টকাল বা সময়) বলে বুঝানো হয়েছে মৃত্যুর সময়কে । আবার কেউ বলেছেন, এখানে নির্দিষ্টকাল বা সময় অর্থ কিয়ামত বা মহাপ্রলয়। এরপর বলা হয়েছে__ “তথাপি সীমালংঘনকারীরা সত্যপ্রত্যাধ্যান করা ব্যতীত সবই অস্বীকার করে।" এখানে “জলিমুন' অর্থ সীমালংঘনকারীরা । আলোচ্য বাক্যের মাধ্যমে এ কথাটিই বুঝিয়ে দেয়া হয়েছে যে, সত্যপ্রত্যাখ্যানকারীরাই সীমালংঘনকারী ৷ তারা কেবল সত্যপ্রত্যাখ্যানকেই মনে প্রাণে গ্রহণ করে । অথচ তাদের এমতো আচরণ সম্পূর্ণ নিরর্থক। পরের আয়াতে (১০০) বলা হয়েছে-__ “বলো, যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভাণ্তারের অধিকারী হতে, তবুও তোমরা ব্যয় হয়ে যাবে এই আশংকায় তা ধরে রাখতে । মানুষ তো অতিশয় কৃপণ ।' এখানে “দয়ার ভাণ্তার' অর্থ রিজিক ও অন্যান্য নেয়ামতের ভাণ্ডার। “ব্যয় হয়ে যাবে এই আশংকায়'__ কথাটির অর্থ সম্পদ ব্যয় হয়ে গেলে নিঃস্ব হয়ে যাবে এই ভয়ে। “কাতুরা' অর্থ কার্পণ্য, সংকীর্ণচিত্ততা । উল্লেখ্য যে, মানুষ তার সঞ্চয় পুরোপুরি বিলিয়ে দিতে ভয় পায়। কারণ সে প্রকৃত অর্থে ধনী বা সম্পদশালী নয়। প্রকৃত সম্পদশালী হচ্ছেন আল্লাহ্ । তিনিই সকল সম্পদের স্রষ্টা। তিনি যত দান করেন, ততই বা ততোধিক সম্পদ সৃষ্টিও করতে পারেন তিনি। কারণ তিনিই সকল কিছুর একক ত্রষ্টা এবং সকল গ্রহীতার একমাত্র দাতা । তীর ধনভাণ্তার অনি£শেষ। কিন্তু মানুষ কিছুতেই তাফসীরে যাযহারী/১৯০ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।