আল্লাহতায়ালার সঙ্গে একান্ত আলাপন ইত্যাদি । এরকম সময় ও সময়াতীত রহস্যের বহুমাত্রিক উন্মোচন সে রাতে রসুল স.কে দেখানো হয়েছিলো বলেই এখানে বলা হয়েছে “আমি তাকে নিদর্শন দেখাবার জন্য' শেষে বলা হয়েছে__ *ইনৃনাহু হুয়াস্ সামীউ*ল বাসীর' (তিনি সর্বশ্রোতা, সর্ব্রষ্টা)। একথার মাধ্যমে আল্লাহ্তায়ালা প্রিয় রসুলকে একথাই জানিয়ে দিতে চেয়েছেন যে, তিনি সর্বশ্রোতা ও সর্বদৃষ্টা বলেই আঁধার রাতেও তার প্রিয়তম দাস রসুল স.কে পরিপূর্ণরপে হেফাজত করেন। মেরাজ রজনীতেও বিস্ময়কর নিদর্শনাবলী দেখিয়ে দিয়েছেন সুন্দর ও সুচারুরূপে, নিখুত পরিকল্পনার মাধ্যমে । বাগবী লিখেছেন, জননী আয়েশা বলেছেন, মেরাজ রজনীতে রসুল স. এর পবিত্র শরীরকে নিয়ে যাওয়া হয়নি। নিয়ে যাওয়া হয়েছিলো তার পবিত্র আত্মাকে । অর্থাৎ মেরাজ শারীরিকভাবে সংঘটিত হয়নি, সংঘটিত হয়েছিলো রূহানীভাবে। হজরত আনাস ইবনে মালেক থেকে বোখারী কর্তৃক বর্ণিত হাদিসে ঘটনাটি এসেছে এভাকে__ রসুল স.কে কাবা প্রাঙ্গণ থেকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিলো । ঘটনাটি ঘটেছিলো তার প্রত্যাদেশ প্রাপ্তির পূর্বে। তিনি সেখানে শায়িত ছিলেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি দেখলেন, তিনজন লোক এসে দাঁড়ালো তার কাছে। প্রথম লোকটি বললো, এই ব্যক্তি কে? দ্বিতীয় ব্যক্তি বললো, সবচেয়ে উত্তম ব্যক্তি তৃতীয় ব্যক্তি বললো, যে সবচেয়ে উত্তম তাকেই নিয়ে চলো। একথা বলেই তারা প্রস্থান করলো । পরের রাতেও রসুল স. শুয়েছিলেন কাবা প্রাঙ্গণে । তার চোখ ছিলো ঘ্ৃমন্ত। কিন্তু হৃদয় ছিলো জাগ্রত । নবী-রসুলগণের হৃদয়ের অবস্থা এরকমই । ঘুম আসে তাদের চোখে । হৃদয়ে নয়। ওই তিন লোক উপস্থিত হলো। কোনো কথা না বলে তারা রসুল স.কে উঠিয়ে নিয়ে গেলো জমজম কৃপের পাশে । হজরত জিবরাইল তার বক্ষদেশ চিরে ফেললেন । জমজমের পানিতে ধুয়ে ফেললেন তার বক্ষাভ্যন্তর ৷ তারপর সেখানে স্থাপন করলেন তার উপযোগী ইমান ও এলেম। শেষে মিলিয়ে দিলেন তার চিরে ফেলা বুককে । হজরত আনাস এভাবে মেরাজের পুরো ঘটনাটিই বর্ণনা করেছেন। এরপর তিনি বলেছেন, হজরত জিবরাইল রসুল স.কে বোরাকে উঠিয়ে নিয়ে গেলেন প্রথম আসমানে । সেখানে তিনি স. দেখলেন দু'টি প্রবহমান নদী । হজরত জিবরাইল বললেন, এই নদী দু'টো পৃথিবীর ফোরাত ও নীল নদীর উৎস। রসুল স.কে নিয়ে পুনরায় উধ্বারোহণ করলেন হজরত জিবরাইল। সেখানে দেখলেন, আর একটি অনিন্দ্যসুন্দর নদী । নদীটির পাশে রয়েছে মোতি ও জবরজদ পাথর নির্মিত বিশাল প্রাসাদ । রসুল স. নদীর পানিতে হাত দিলেন। দেখলেন তা মেশক আম্বরের সুবাসে ভরপুর। জিজ্ঞেস করলেন, ভ্রাতা জিবরাইল! এটা কি? হজরত জিবরাইল বললেন, হাউজে কাওছার । এই হাউজ আপনার জন্য নির্ধারিত । হজরত আনাস এরপর বললেন, রসুল স.কে নিয়ে যাওয়া হলো সপ্তম আসমানে । হজরত মুসা নু তাফসীরে মাযহারী/১৯ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।