Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

তখন শুনবে রোষজাত শব্দ ও হুমকি । ৪. সত্যপ্রত্যাখ্যানকারীরা তখন বলবে, হে আমাদের প্রভৃপালনকর্তা! আমরা তো সবকিছু দেখলাম ও শুনলাম । এখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দাও, আমরা পুণ্যকর্ম করবো । কিন্ত কোনো কোনো কোরআন ব্যাখ্যাতা বলেছেন, প্রকৃত অর্থেই সেদিন সত্যপ্রত্যাখ্যানকারীরা হবে অন্ধ, বধির ও মুক। তবে দোজখের সামনাসামনি হলে তারা পুনরায় ফিরে পাবে তাদের দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও বাকশক্তি কেউ কেউ আবার বলেছেন, হিসাব গ্রহণ শেষে যখন তাদেরকে দোজখের দিকে নিয়ে যাওয়া হবে তখন অন্তত হয়ে যাবে তাদের দৃষ্টিক্ষমতা, বাকক্ষমতা ও শ্রবণক্ষমতা। সাঈদ ইবনে মানসুর ও বায়হাকীর বর্ণনায় এসেছে, মোহাম্মদ বিন কা'ব বলেছেন, দোজখের মধ্যে দোজখীরা কথা বলতে পারবে মাত্র পাচবার । আর প্রতিবারই তাদের প্রশ্ন ও আবেদন-নিবেদনের জবাব দান করবেন আল্লাহ্‌ স্বয়ং। যেমন__ ১. দোজখী বলবে, হে আমাদের প্রভৃপালনকর্তা তুমি দুই দুইবার আমাদের প্রাণ হরণ করার পরে পুনরায় প্রাণ দান করেছো । আমরা স্বীকার করছি আমাদের অপরাধ । এখন এখান থেকে আমাদের নিদ্রমণের কোনো উপায় রয়েছে কি? আল্লাহ বলবেন_ তোমাদের এই শাস্তি তো এই জন্য যে, যখন তোমাদেরকে আল্লাহ্‌র দিকে ডাকা হতো, তখন তোমরা তা প্রত্যাখ্যান করতে (সুরা মু'মিনূন)। ২. দোজখীরা বলবে, হে আমাদের প্রভুপ্রতিপালক! আমরা সবকিছু দেখেছি ও শুনেছি। এখন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিন। আমরা নেককাজ করবো এবং নিশ্চয় হবো বিশ্বাসীদের অন্তর্ভুক্ত । আল্লাহ্‌ বলবেন___ তবে শাস্তি আস্বাদন করো। কারণ, আজকের এই সাক্ষাতের কথা তোমরা বিস্মৃত হয়েছিলে, আমিও তোমাদেরকে বিস্মৃত হয়েছি (সুরা সাজদা)। ৩. দোজবীরা নিবেদন করবে__ হে আমাদের প্রভুপালয়িতা! আমাদেরকে কিছুকালের জন্য অবকাশ দাও । আমরা তোমার আহ্বানে সাড়া দিবো এবং রসুলগণের অনুসরণ করবো । উত্তরে আল্লাহ ঘোষণা করবেন_ তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে, তোমাদের পতন নেই? (সুরা ইবরাহীম)। ৪. জাহান্নামীরা কাকুতি-মিনতি করে বলকে-_ হে আমাদের প্রভৃপালক! আমাদেরকে এই নরক থেকে নিষ্কৃতি দাও। আমরা যে কাজ করে এখানে এসেছি, এখন থেকে তার বিপরীত কাজ করবো। আল্লাহ্‌ জানাবেন__ আমি কি তোমাদেরকে পৃথিবীর আয়ুষ্কাল দেইনি? একথার মাধ্যমে উপদেশ গ্রহণকারীরাই উপদেশ গ্রহণ করে থাকে । ৫. এরপর নরকবাসীরা আর্তনাদ করে বলন্ব_ হে আমাদের প্রতুপ্রতিপালক! দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিলো এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়। হে তাফসীরে মাযহারী/১৮৮ ||11|11.011100119.0011

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।