হজরত আনাস কর্তৃক বর্ণিত হয়েছে, একবার রসুল স.কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্র রসুল! কিয়ামতের দিন সত্যপ্রত্যাখ্যানকারীরা মুখে ভর দিয়ে চলবে কীভাবে? তিনি স. বললেন, যে আল্লাহ্ তাদেরকে এখন পায়ের সাহায্যে চলাফেরা করাচ্ছেন, তিনি কি তখন তাদেরকে মুখে ভর দিয়ে চালিত করতে পারবেন না? বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রা থেকে আবু দাউদ ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, হাশরের প্রান্তরে মানুষ উপনীত হবে তিন রকম অবস্থায় । কেউ থাকবে বাহনে আরোহণ করে । কেউ থাকবে পায়ের উপরে দণ্ডায়মান হয়ে। আবার কেউ চলবে মুখে ভর করে । এক লোক জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রসুল! মুখে ভর দিয়ে চলা আবার কীরকম? তিনি স. বললেন, যিনি মানুষকে পৃথিবীতে পায়ে ভর করে চালিয়েছেন, তিনি নিশ্চয় মুখে ভর করে চালাতে সক্ষম । তিরমিজি বলেছেন, বর্ণনাটি উত্তমসূত্রবিশিষ্ট । হজরত মুয়াবিয়া বিন জুনদুব থেকেও এরকম একটি বর্ণনা এসেছে। তিনি বলেছেন, আমি রসুল স. কে বলতে শুনেছি, তোমাদের হাশর হবে বাহনারোহী হওয়া অবস্থায়, পায়ের উপরে ভর দিয়ে দাড়ানো অবস্থায় এবং মুখে ভর করে দীড়ানো অবস্থায় । হজরত আবু জর সূত্রে নাসাঈ, হাকেম ও বায়হাকী উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, মহাবিচারের দিন মানুষকে পুনরুথিত করা হবে তিনটি দলে বিভক্ত করে। এক দল থাকবে পানাহারে পরিতৃপ্ত, বস্ত্র পরিহিত ও বাহনে আরোহণ করা অবস্থায় । আরেক দল চলবে পায়ে হেটে, দৌড়ে এবং অন্য আরেক দলকে মুখে “অন্ধ, মুক ও বধির করে' কথাটির মর্মার্থ হবে এরকম__ সে দিন এমন কোনো দৃশ্য তারা দেখতে পাবে না, যাতে করে তাদের চক্ষু জুড়িয়ে যায়। এমন কোনো কথাও তখন তারা বলতে পারবে না, যা হবে গ্রহণযোগ্য এবং শ্রুতিসুখকর কোনো সংবাদণ্ড সেদিন তাদের কর্ণগোষ্ঠর হবে না। কেননা পৃথিবীতে তারা সত্য দর্শন থেকে তাদের চোখকে বন্ধ করে রেখেছিলো । সত্যবাণী শ্রবণ করা থেকে শ্রুতিকে করে রেখেছিলো বধির । আর তাদের রসনা ছিলো সত্যের বাণী উচ্চারণ করা থেকে মুক। বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস এভাবেই আলোচ্য বাক্যটিকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ সে দিন তারা পরিত্রাণপ্রদায়ক কোনো দৃশ্য, আশাব্যঞ্জক কোনো বাণী এবং আনন্দপ্রকাশক কোনো ধ্বনি দেখা, শোনা ও উচ্চারণ করা থেকে হবে বঞ্চিত। এর বিপরীত সকল কিছুই তারা দেখবে, শুনবে ও উচ্চারণ করবে। তাই কোরআন মজীদের বিভিন্ন আয়াতে বলা হয়েছে__ ১. পাপিষ্ঠরা দোজখ দেখবে । ২. সেখানে ধ্বংসকেই আহ্বান করা হবে। ৩. তারা তাফসীরে মাযহারী/১৮৭ ||11111.011100119.0011
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।