রসুল করে পাঠাতাম। একথার অর্থ_ হে আমার রসুল! আপনি তাদেরকে একথা উত্তমরূপে বুঝিয়ে দিতে চেষ্টা করুন যে, পৃথিবীতে বাস করে মানুষ, ফেরেশতা নয়। ফেরেশতা যদি এখানে বসবাস করতো তবে তো তাদের পথপ্রদর্শনের জন্য ফেরেশতাকেই পাঠাতাম। এর পরের আয়াতে (৯৬) বলা হয়েছে__ “বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট ।' একথার অর্থ__ হে আমার রসুল! আপনি ওই তিনিই উত্তমরূপে অবগত যে, আমি তার রসুল কিনা । তোমাদের অস্বীকৃতিতে আমার কিইবা এসে যায়। কথাটির অর্থ এরকমও হতে পারে যে__ হে আমার রসুল! আপনি তাদেরকে বলুন, আমি বার্তাবাহকের অত্যাবশ্যকীয় দায়িত্ব পালন করেছি, তোমাদের কাছে পৌছে দিয়েছি আল্লাহ্র পয়গাম। অথচ তোমরা স্পষ্টরূপে সত্য প্রকাশিত হবার পরও আমার বিরোধিতা করে চলেছো। ঠিক আছে, আল্লাহই এ ব্যাপারে আমার ও তোমাদের বিষয়ে যথোপযুক্ত সিদ্ধান্ত দান করবেন। যথাসময়ে পুণ্য প্রদান করবেন সত্যাধিষ্ঠিতদেরকে, আর শাস্তি দান করবেন সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে । এরপর বলা হয়েছে__ “তিনি তো তার দাসদেরকে সবিশেষ জানেন ও দেখেন।' একথার অর্থ__ আল্লাহতায়ালা যিনি সত্যের বাণী পৌছাচ্ছেন এবং যাদেরকে বাণী পৌছানো হচ্ছে উভয়ের বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে সম্যক অবগত । সকলেই তার অতুলনীয় পর্যবেক্ষণ ও অবহিতির আওতাভূৃত । যথাসময়ে অবশ্যই উভয়ের জন্য নির্ধারণ করা হবে সাফল্য ও বৈফল্য। উল্লেখ্য যে, আলোচ্য বাক্যের মাধ্যমে রসুল স.কে দেয়া হয়েছে সান্তনা, আর সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে দেয়া হয়েছে শাস্তির হুমকি। এর পরের আয়াতে (৯৭) বলা হয়েছে__ “আল্লাহ্ যাদেরকে পথনির্দেশ করেন, তারা তো পথপ্রান্ত এবং যাদেরকে তিনি পথন্রষ্ট করেন তুমি কখনোই তাকে ব্যতীত অন্য কাউকে তাদের অভিভাবক পাবে না।' একথার অর্থ__ হে আমার রসুল! শুনে রাখুন, আল্লাহ্ হেদায়েত না করা পর্যন্ত কেউ হেদায়েত পায় না। আর যাদেরকে তিনি হেদায়েত করতে চান না তারা অবশ্যই হয় পথভ্রষ্ট । আল্লাহ্ ছাড়া অভিভাবক ও সাহায্যকারী কেউ নেই। আর একথা সুনিশ্চিত যে, পথত্রষ্টরা আল্লাহ্র সাহায্যচ্যুত। এরপর বলা হয়েছে___ “কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করবো তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ, মুক ও বধির করে ।' তাফসীরে মাযহারী/১৮৬ টু |11111.011100119.0011
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।