হবে__ স্বর্ণ-নির্মিত গৃহ। “কিতাবান্ নাক্রাউহু' অর্থ একটি কিতাব যার মধ্যে থাকবে তোমার নবুয়তের স্বীকৃতি, যা স্বচক্ষে দেখে পাঠ করবো আমরা এবং সরাসরি আমাদের প্রতি তোমার আনুগত্য করার নির্দেশ। শেষে বলা হয়েছে-_ “বলো, পবিত্র মহান প্রতিপালক! আমি তো কেবল একজন মানুষ, একজন রসুল ।' একথার অর্থ_ হে আমার রসুল! আপনি প্রভুপালনকর্তা পবিভ্রাতিপবিত্র। আমি তো কেবল একজন মানুষ । তোমরা যা করতে বলো, তা মানুষের সাধ্য বহির্ভত। আর আমি একজন সত্য রসুলও। কোনো রসুল কখনো স্বশক্তিতে কোনো মোজেজা প্রদর্শন করেন না। তবে হ্যা, আল্লাহ্ যদি ইচ্ছা করেন, তবে তার রসুলের মাধ্যমে তিনি এর চেয়েও অধিক অলৌকিকত্ব প্রকাশ করতে সম্পূর্ণ সক্ষম। কিন্তু তিনি তার ইচ্ছা প্রয়োগের ব্যাপারে চিরমুক্ত, চিরপবিভ্র, চিরঅমুখাপেক্ষী ৷ সত্যপ্রত্যাখ্যানকারীদের ইচ্ছামতো মোজেজা প্রকাশ করা তার নিয়ম নয়। কারণ ইমান আনার উদ্দেশ্য ব্যতিরেকেই তারা মোজেজার অভিলাধী হয়। উল্লেখ্য যে, এখানে সত্যপ্রত্যাধ্যানকারী কুরায়েশদের দাবির জবাব দেয়া হয়েছে অতি সংক্ষেপে । কারণ তারা মূর্খ ও চিরত্রষ্ট । ইমান তাদের অদৃষ্টেই নেই। তাই অন্যান্য আয়াতে বলা হয়েছে__ ১. শযদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাবও অবতীর্ণ করতাম ।' ২. “যদি ওদের জন্য আকাশের দুয়ার খুলে দেই।' ৩. “কিছু যদি হয়ে যায় (কোরআনের মাধ্যমে যদি পাহাড় চলতে থাকে অথবা যদি পৃথিবীকে গুটিয়ে নেয়া হয় এবং মৃতকে জীবিত করার পর তারা কথা বলে), তবুও তারা ইমান আনবে না; সকল কাজের এখতিয়ার আল্লাহ্র হাতে ।" সূরা বানী ইসরাইল ঃ আয়াত ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮ 21585911752 ৫ 1 & 49 0৮১০৮ প ৯৫ 4৫2 ১9৮ ০৪৮৩5০ 5054 (645%১$05 ০% ১০ রর রন রি 2190 ৫৪০৪ ০ 21৮১৩ 9155 ১52 ০2৯5 ১ পার্পা টো পালটি প্র »%১১৫০-৮৩৩ পাস এ তাফসীরে যাযহারী/১৮৪ টু ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।