প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! অংশীবাদীরা কীরূপ সত্যদ্রোহী। কোরআন যে একটি অলৌকিক গ্রন্থ, তার প্রমাণ সুস্পষ্ট হওয়ার পরেও তারা আপনাকে আরো অলৌকিকত্ত প্রদর্শন করতে বলে । বলে, যতক্ষণ না তুমি আমাদের জন্য মৃত্তিকা বিদীর্ণ করে একটি প্রস্রবণের উৎসারণ ঘটাবে ততক্ষণ পর্যস্ত আমরা তোমাকে নবী বলে বিশ্বাস করবো না। পরের আয়াতে (৯১) বলা হয়েছে___ “অথবা যতক্ষণ না তুমি হবে এক খেজুর বা আঙ্গুরের বাগানের অধিকারী, যার মধ্যে মাঝে মাঝে তুমি অজস্র ধারায় প্রবাহিত করে দিবে নদী-নালা।' এর পরের আয়াতে (৯২) বলা হয়েছে__ “অথবা তৃমি যেমন বলে থাকো, তদনুযায়ী আকাশকে খণ্ু-বিখণ্ড করে আমাদের উপরে ফেলবে ।' এ কথার অর্থ_ অথবা হে মোহাম্মদ! তৃমি বলো, কোরআন না মানলে আল্লাহ্ ইচ্ছা করলে আমাদের উপর আকাশ আপতিত করবেন__ তাই করো তুমি । আকাশকে খণ্- বিখণ্ড করে আমাদের উপরে ফেলে দাও। এখানকার “কিসাফুন' শব্দটির অর্থ খণ্ড- বিখণ্ড করে। শব্দটি “কাসিফাতুন' এর বহুবচন। যেমন 'বিত্বাউন' শব্দটি 'ক্ত্আতুন ' এর বহুবচন। এরপর বলা হয়েছে__ “অথবা আল্লাহ্ ও ফেরেশতাগণকে আমাদের সামনে উপস্থিত করবে।' হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানকার “ব্বাবীলা' শব্দটির অর্থ 'কাফীলা'। এভাবে বক্তব্যটি দীড়িয়েছে এরকম__ অথবা আল্লাহ্ ও ফেরেশতাদেরকে সাক্ষ্যদাতারূপে উপস্থিত করো আমাদের সামনে । তারাই সাক্ষ্য দিক যে, তোমার দাবি সত্য। তারাই বহন করুক সকল দায়-দায়িত্ব । কাতাদা বলেছেন, “কাবীলা' অর্থ সামনাসামনি । অর্থাৎ আল্লাহ্ ও ফেরেশতাগণকে নিয়ে এসো আমাদের সামনে । ফাররা বলেছেন, আরববাসীরা বলে, লাকীতু ফুলানান কাবীলান ওয়া ঝুবুলান, (আমি অমুক ব্যক্তির সামনাসামনি হয়েছিলাম)। এমতাবস্থায় "ওয়াল মালায়িকাতি' থেকে “কাবীলান' হবে হাল বা অবস্থা জ্ঞাপক। “কাবীলান' শব্দটি 'কাবীলাতৃন' এর বহুবচন । কথাটি ব্যবহৃত হয় শ্রেণী বা প্রকার বোঝাতে । তাই বক্তব্যটি দাড়াকে___ বিভিন্ন শ্রেণীর বা রকমের ফেরেশতাগণকে হাজির করাও। এর পরের আয়াতে (৯৩) বলা হয়েছে_-- “অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হবে, অথবা তৃমি আকাশে আরোহণ করবে । কিন্ত তোমার আকাশারোহণ আমরা কখনো বিশ্বাস করবো না, যতক্ষণ তুমি আমাদের উপর এক কিতাব অবতীর্ণ না করবে, যা আমরা পাঠ করবো।' উদ্ধৃত বক্তব্যটি ছিলো কুরায়েশ নেতা আবদুল্লাহ্ বিন উমাইয়ার। 'যুখরুফ' অর্থ সাজ-সঙ্জা। এখানে কথাটির অর্থ তাফসীরে মাযহারী/১৮৩ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।