Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

গোত্রপতিদের একজন বললো, মোহাম্মদ, আমরা তো তোমার সম্মুখে একটি উত্তম প্রস্তাব উপস্থাপন করেছি। তুমি যদি এ প্রস্তাব গ্রহণ করতে না চাও, তবে তোমার দাবির স্বপক্ষে প্রমাণ উপস্থিত করো। তুমি তো জানো, আমাদের এই মক্কা নগরী পর্বত বেষ্টিত ও সংকীর্ণ । ইয়েমেন ও সিরিয়াবাসীদের মতো আমরা সম্পদশালীও নই। সুতরাং তুমি তোমার প্রতুপালকের কাছে এইমর্মে প্রার্থনা পয়গম্বর বলে বিশ্বাস করে, তবে আমরাও তোমাকে সত্য বলে মানবো । রসুল স. বললেন, আমাকে তো এজন্যে প্রেরণ করা হয়নি । যে বার্তা প্রচারের নির্দেশ আমাকে দেয়া হয়েছে, তাতো তোমাদের নিকটে আমি পৌছে দিয়েছি। এখন তোমরা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করো, কী চাও তোমরা? চিরম্তন সৌভাগ্য, না চিরস্থায়ী শাস্তি। আমি তো বাণীবাহক মাত্র । তারা বললো, আমাদের প্রস্তাব যদি তুমি মেনে না নাও, তবে অন্ততঃ এ রকম করো যে, আল্লাহ্র পক্ষ থেকে অবতীর্ণ করাও একজন ফেরেশতাকে, যে তোমার নবুয়তকে সত্য বলে স্বীকৃতি দিবে এবং দূর করে দিবে তোমার দারিদ্র । রসুল স. বললেন, না। আল্লাহ্‌ আমাকে এ জন্য প্রেরণ করেননি । আমি তো বলেছি, আমি শুভসংবাদ প্রদাতা ও ভীতিপ্রদর্শনকারী | তারা বললো, তা হলে তুমি আমাদের উপরে আকাশকে পতিত করাও । কারণ তুমি বলো, তোমার প্রভুপালক সর্বশক্তিধর। রসুল স. বললেন, এটা সম্পূর্ণতঃই আমার আল্লাহ্‌র ইচ্ছাধীন একটি বিষয়। তিনি যদি চান তবে অবশ্যই এরকম করতে পারেন। গোত্রপতিদের একজন উত্তেজিত হয়ে বললো, অতো কথার দরকার নেই । তোমার আল্লাহ্‌ ও তার ফেরেশতারা আমাদের সামনে এসে তোমার পক্ষে সাক্ষ্য না দেয়া পর্যন্ত আমরা তোমাকে বিশ্বাস করবো না। একথা শুনে রসুল স. উঠে দীড়ালেন। যাত্রা করলেন গৃহাভিমুখে। তার সঙ্গে উঠে দাড়ালো তার ফুফু আতেকা বিনতে আবদুল মুত্তালিবের পুত্র আবদুল্লাহ্‌ বিন আবী উমাইয়া । রসুল স. এর সঙ্গে পথ চলতে চলতে সে বললো, মোহাম্মদ, গোত্রপতিগণ তোমার নিকটে কয়েকটি দাবি উত্থাপন করলো। কিন্তু তুমি সেগুলোর কোনো তোয়াক্কাই করলে না। শেষে তারা বললো, তুমি যে শাস্তির ভয় দেখাও, দ্রুত সে শাস্তি নিয়ে এসো । কিন্তু সে শাস্তিও তুমি আনতে পারলে না। এখন আমি বলছি, এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে সিঁড়ি বেয়ে আকাশে উঠে যাও। সেখানে থেকে নিয়ে এসো একটি কিতাব । আর ওই কিতাবের সঙ্গে নিয়ে এসো চারজন ফেরেশতা । তারা তোমার সত্যতা সম্পর্কে সাক্ষ্য প্রদান করুক। তবে আমার মনে হয়, এরকম করলেও হয়তো আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। তার একথা শুনে রসুল স. ব্যথিত হলেন। চিন্তাক্রিষ্ট মনে ফিরে এলেন স্বগৃহে। তখন অবতীর্ণ হলো নিম্নের আয়াত চতুষ্টয়। তাফসীরে মাযহারী/১৮১ ||11111.011100119.0011

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।