নিরসন করা হোক তার ও আমাদের মধ্যে উদ্ভূত সমস্যাবলী। তার এ কথায় সকলেই একমত হলো। একজনকে লক্ষ্য করে বলা হলো, তুমিই যাও। মোহাম্মদকে গিয়ে বলো, গোত্রপতিগণ তোমার সঙ্গে কথা-বার্তা বলার জন্য অপেক্ষমান রসুল স. তাদের এমতো প্রস্তাব জানতে পেরে ভাবলেন, এবার হয়তো গোত্রপতিদের বোধোদয় ঘটেছে । তিনি স. সব সময় চাইতেন, তারা হেদায়েত- প্রাপ্ত হোক । তাই তিনি কালবিলম্ব না করে হাজির হলেন তাদের সমাবেশস্থলে ৷ গোত্রপতিরা নানাভাবে তাকে বোঝাবার চেষ্টা করলো । একজন বললো, দেখো মোহাম্মদ! তোমার ও আমাদের মধ্যে কলহ-বিবাদ সৃষ্টি হওয়া খুবই দুঃখজনক। তুমি যা বলো তা আমাদের নিকটে খুবই বিরক্তিকর । কোনো আরববাসী এ পর্যন্ত আমাদের সঙ্গে এরকম আচরণ করেনি । তুমি আমাদের পূর্বপুরুষদেরকে মন্দ বলো। তাদের মতাদর্শকে অস্বীকার করো । প্রাজ্ঞ ব্যক্তিবর্গকে বলো নির্বোধ । নিন্দা করো তাদের উপাস্যদের। এভাবে তুমি আমাদের মধ্যে সৃষ্টি করেছো অনৈক্য । বংশপরম্পরায় যে ধর্মমতকে আমরা একান্ত অন্তরঙ্গতার সঙ্গে প্রতিপালন করে চলেছি, সেই ধর্মমতের বিরুদ্ধে তুমি দীড়িয়েছো কোরআন ও ইসলাম নিয়ে । কেনো তুমি এভাবে ধর্মদ্ৰোহী হয়ে উঠলে । কী চাও তুমি? ধন-সম্পদ? প্রতিপত্তি? রাজত্ব? যদি এসব কিছু চাও, তবে তা স্পষ্ট করে বলো। আমরা তোমাকে দান করবো অঢেল সম্পদ । বানাবো আমাদের অধিনায়ক অথবা রাজা । আর যদি কোনো দুষ্ট জিনের প্রভাবে তুমি এরকম করে থাকো, তবে (গণক অথবা ওঝার মাধ্যমে) তোমার উপযুক্ত চিকিৎসার জন্য আমরা আমাদের সম্পদ ব্যয় করতেও প্রস্তুত । রসুল স. বললেন, তোমাদের ধারণা অযথার্থ । কোরআন প্রচারের মাধ্যমে আমি এশ্বর্ধ অন্বেষণ করি না। সম্মান, নেতৃতৃ, রাজত্ব__ কোনো কিছুই আমি চাই না। আল্লাহ্ তো আমাকে তোমাদের প্রতি প্রেরণ করেছেন তার বাণীবাহকরূপে। দান করেছেন একটি কিতাব । নির্দেশ করেছেন একথা প্রচার করতে যে, এই কিতাবের অনুসারীদের জন্য রয়েছে জান্নাতের শুভ সংবাদ । আর দুঃসংবাদ রয়েছে তাদের জন্য, যারা একে অস্বীকার করে । তাই এভাবে শুভসংবাদ প্রদান ও ভীতি প্রদর্শন করাই আমার কর্তব্য কর্ম । আর আমি তো একথা তোমাদেরকে বার বার বলে চলেছি। সুতরাং হে আমার সম্প্রদায়ের নেতৃবৃন্দ! এই কোরআনকে সর্বান্ত £করণে গ্রহণ করো । যদি এরকম করো, তবে লাভ করবে পৃথিবী ও পরবর্তী পৃথিবীর কল্যাণ। আর যদি প্রত্যাখ্যান করো, তবে আমি আল্লাহর নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করবো । আমার ও তোমাদের বিষয়ে মীমাংসা করবেন আল্লাহ্ স্বয়ং । তাফসীরে যাযহারী/১৮০ ্ ॥1|111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।