আল্লামা বাগবী লিখেছেন, মুকাতিল বলেছেন, মেরাজ সংঘটিত হয়েছিলো হিজরতের এক বছর আগে । আলেমগণ বলেছেন, রসুল স. এর মেরাজ হয়েছিলো দু'বার । একবার রজব মাসে । আর একবার রমজান মাসে । এখানে “মাসজিদুল আকৃস' অর্থ বায়তুল মাকদিসের মসজিদ । 'আকৃস' অর্থ শেষ প্রান্তে বা শেষ সীমানায় । এরকম বলার কারণ হচ্ছে, তখন কাবা শরীফ ও বায়তুল মাকদিসের মধ্যে আর কোনো মসজিদ ছিলো না । উভয় মসজিদের দৃরত ছিলো অনেক। এক রাতের মধ্যে সেখানে গিয়ে আবার ফিরে আসা ছিলো অসন্ভব। তাই কুরায়েশ জনতা রসুল স. এর ওই অলৌকিক ভ্রমণকে বিশ্বাস করতে পারেনি । আল্লামা বায়যাবী লিখেছেন, সূর্যের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বের একশত ষাট গুণ বেশী । এতদ্সত্তেও সূর্যের নিম্পরান্ত উর্ধ্বপ্রান্তে একমুহূর্তে উঠে যায়। ইলমে কালামের (বিশ্বাস সম্বন্ধীয় বিষয়ের) একটি প্রতিষ্ঠিত বিশ্বাস এই যে, সকল দেহের মধ্যে “ইরাজ' (বাহ্যিক প্রভাব) গ্রহণ করার যোগ্যতা রয়েছে। সুতরাং একথা কি করে বলা যেতে পারে যে, আল্লাহতায়ালা তার প্রিয় রসুলের শরীরে সর্বাপেক্ষা অধিক গতি সঞ্ার করতে পারবেন না। সৃষ্টির মধ্যেই যদি অধিক গতিময় হওয়ার যোগ্যতা থাকে, তবে আল্লাহতায়ালা তার ইচ্ছেমতো সবকিছুই সম্পাদন করতে নিশ্চয় সক্ষম । তবে বিষয়টি স্বাভাবিকতা-বিরোধী বলেই বিস্ময়কর । আর মোজেজা তো বিস্ময়ের নামান্তর | যা বিস্ময়ের উদ্রেক করে না তা কি কখনো মোজেজা হতে পারে? কখনোই নয়। এরপর বলা হয়েছে___ “আল্লাজী বারকনা হাওলাহু' (যার পরিবেশ তিনি করেছেন আশীস-পৃত)। এখানে “বারাকা” বা *বরকত' কথাটির অর্থ বরকতময়, কল্যাণময় বা আশীস-পৃত । উল্লেখ্য যে, বায়তুল মাকদিসের সন্নিহিত অঞ্চল ছিলো স্রোতশ্থিনী-সমৃদ্ধ ও শস্য-শ্যামল। তাই এখানে বলা হয়েছে, 'যার পরিবেশ আমি করেছি বরকতময়" । মুজাহিদ বলেছেন, ওই স্থানকে বরকতময় বলা হয়েছে এ কারণে যে, সেখানে আবির্ভূত হয়েছিলেন বহুসংখ্যক নবী । আর অনেক নবীর বসবাস ও ধর্মপ্রচারকেন্দ্রও ছিলো বায়তুল মাকদিস। সেখানে তাদের উপর দীর্ঘদিন ধরে অবতীর্ণ হয়েছে আল্লাহ্র প্রত্যাদেশ । আর কিয়ামত দিবসে মানুষের হাশরও শুরু হবে সেখান থেকে । এরপর বলা হয়েছে__- 'লিনুরিয়াহু মিন আয়াতিনা' (আমি তাকে নিদর্শন দেখাবার জন্য)। উল্লেখ্য যে, মেরাজ রজনীতে প্রকাশিত হয়েছিলো আল্লাহতায়ালার অনেক বিস্ময়কর নিদর্শন। যেমন মুহূর্তমধ্যে বায়তুল মাকদিস গমন। সেখানে সকল আম্ষিয়ার সঙ্গে সাক্ষাত । তাদেরকে নিয়ে নামাজ আদায়। অক্ষসীে সহারী/৮ |||. 2|100118.0]|
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।