মানুষ ও জ্বিনের জন্য মোজেজা হয়েই থাকবে । মোজেজা হওয়ার ব্যাপারে এক্ষেত্রে কোনো হাস-বৃদ্ধি ঘটবে না। একথাটিও প্রণিধানযোগ্য যে, কোরআন অবতীর্ণ হয় ফেরেশতার মাধ্যমে । এ ব্যাপারে মানুষ ও জ্বিন কখনোই মধ্যস্থ নয়। আমি বলি, কোরআনের অনুরূপ রচনার আমন্ত্রণের অর্থ হচ্ছে___ নিজে রচনা করে উপস্থিত করো, যাতে প্রত্যাদেশের কোনো নাম গন্ধ থাকবে না। আর একটি কথা এই যে, ফেরেশতারা তো আল্লাহ্র বাণীর অনুরূপ কোনো বাণী রচনা করার চিন্তাই করতে পারে না। এরকম চিন্তা করতে পারে কেবল তারা যারা সত্যপ্রত্যাখ্যানকারী । আর ফেরেশতারা কখনোই সত্যপ্রত্যাখ্যান করে না। কারণ তারা মাসুম বা নিম্পাপ। এরকম হতে পারে যে, এই আয়াতে অধিকতর গুরুতৃপূর্ণ করে তোলা হয়েছে পূর্ববর্তী আয়াতের একটি বাক্য । বাক্যটি এই-__ “তাহলে এ বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতে না।' পরের আয়াতে (৮৯) বলা হয়েছে___ “আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি।' এখানে “সর্রাফনা' অর্থ বিশদভাবে । অর্থাৎ বিভিন্নভাবে, সুস্পষ্টরূপে ও গুরুত্সহকারে বার বার। “মিনকুলি মাছালিন' কথাটির অর্থ বিভিন্ন উপমার দ্বারা । অর্থাৎ বিধানাবলীর বিবরণ, শাস্তি ও শাস্তির অংগীকার ইত্যাদি বিষয়ে বুঝবার জন্য বিভিন্ন উপমার সাহায্যে । “মাছালা' অর্থ সদুপদেশও হয়। এভাবে কথাটির অর্থ দাড়ায় এই কোরআনে আমি উপস্থাপন করেছি বিভিন্ন সৌন্দর্যমণ্তিত সদুপদেশ ও অনেক হৃদয়স্পশী বিবরণ। এগুলো যেনো কোরআনের বিভিন্ন উপমা । শেষে বলা হয়েছে___ কিন্ত অধিকাংশ মানুষ সত্যপ্রত্যাখ্যান করা ব্যতীত আর সমস্ত কিছুই অস্বীকার করে।' একথার অর্থ__ কিন্তু অধিকাংশ মানুষ কোরআন মজীদের এ সকল সদুপদেশের প্রতি দূকপাত করে না। এভাবে তারা হয়ে যায় সতপ্রত্যাখ্যানকারী । ইকরামার মধ্যস্থতায় বাগবী লিখেছেন, একবার হজরত ইবনে আব্বাস বলেছেন, উতবা বিন রবীয়া, শায়বা বিন রবীয়া, আবু সুফিয়ান বিন হারব, আবদুদ্দার গোত্রের এক লোক (বাগবীর মন্তব্যানুসারে নজর বিন হারেছ), আবুল বুখতারী, আসওয়াদ বিন মুত্তালিব, জামূয়া বিন আসওয়াদ, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল বিন হিশাম, আবদুল্লাহ্ বিন আবু উমাইয়া, উমাইয়া বিন খালফ, আস বিন ওয়ায়েল, নাবী বিন হাজ্জাজ, মাযবাহ্ বিন হাজ্জাজ এবং আরো কতিপয় লোক সূর্য অস্তমিত হওয়ার পর কাবাগৃহের পশ্চাতে সমবেত হয়ে রসুল স. এর বিষয়ে নিজেদের মধ্যে পরামর্শ বিনিময় শুরু করলো । একজন বললো, মোহাম্মদকে এই সমাবেশে ডেকে আনা হোক ৷ আলাপ-আলোচনার মাধ্যমে তাফসীরে মাযহারী/১৭৯ |1111.011100119.0011
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।