হজরত আবদুল্লাহ ইবনে আমর থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্ মানুষের অন্তর থেকে কোরআনকে ছিনিয়ে নিবেন। বরং আলেমদেরকেই উঠিয়ে নিবেন দুনিয়া থেকে । আর যখন কোনো আলেম থাকবে না, তখন মানুষ নিজেরাই হবে নিজেদের মূর্খতার অগ্রনায়ক। তখন না জেনেশুনে যে ফতওয়া দিবে, সে হবে পথত্রষ্ট এবং পথত্রষ্ট করবে অন্যকেও। আহমদ ও ইবনে মাজার বর্ণনায় এসেছে, হজরত জিয়াদ ইবনে লবীদ বলেছেন, একবার রসুল স. প্রসঙ্গক্রমে বললেন, এক সময় এলেম চলে যেতে থাকবে । আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রসুল! কীভাবে? আমরা তো কোরআন পড়বো এবং আমাদের সন্তান-সম্ভতিদেরকেও কোরআন শিক্ষা দিবো। তারা শিক্ষা দিবে তাদের সন্তান-সন্ততিদেরকে । এভাবে কিয়ামত পর্যস্ত হতে থাকবে কোরআনের চর্চা। তিনি স. বললেন, জিয়াদ! তোমার জন্য তোমার মা রোদন করুক । আমি মনে করতাম, তুমি মদীনার একজন বিচক্ষণ ব্যক্তি। ইহুদী ও খৃষ্টানেরা কি তাদের আপনাপন ধর্ম গ্রন্থ পাঠ করে না? কিন্তু তারা তওরাত ও ইঞ্জিল অনুসারে আমল করে কি? তিরমিজিও এই হাদিসটির বর্ণনাকারী । আর দারেমী হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু উমামা থেকে । হজরত ইবনে মাসউদ বলেছেন, আমি স্বয়ং রসুল স.কে বলতে শুনেছি, এলেম শিক্ষা করো এবং অন্যকে শিক্ষা দাও উত্তরাধিকার সংক্রান্ত এলেম । কেননা আমি চিরদিন তোমাদের মধ্যে থাকবো না। মনে রেখো, একদিন এলেম উঠে যাবে । প্রসারিত হবে বিশৃংখলা। তখন উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে দেখা দিবে প্রচণ্ড মতপৃথকতা । কিন্তু সে মতপার্থক্যের মীমাংসা করার জন্য কাউকে পাওয়া যাবে না। দারেমী, দারা কৃতনী। বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে, আলেম সম্প্রদায়কে উঠিয়ে নেয়ার মাধ্যমে এলেম উঠিয়ে নেয়া হবে। এরকম হবে না যে, কারো স্মৃতিপট থেকে কোরআন মুছে দেয়া হবে। উল্লেখ্য যে, হজরত জিয়াদের বর্ণনানুসারে এলেম অনুযায়ী আমল না করার অর্থ হবে এলেম উঠিয়ে নেয়া। অর্থাৎ আমল করার যোগ্যতাই তখন অবলুপ্ত হয়ে যাবে। উপরে বর্ণিত হাদিসগুলোর মধ্যে যে পরম্পরবিরোধীতা রয়েছে, তা নিরসনার্থে বলা যেতে পারে যে, প্রথমে উঠিয়ে নেয়া হবে এলেম অনুযায়ী আমল করার যোগ্যতা । তারপর উঠিয়ে নেয়া হবে আলেমদেরকে | এভাবে বিভিন্ন পর্যায়ে ক্রমে ক্রমে অবলুপ্ত হবে এলেম । সাঈদ অথবা ইকরামার মধ্যস্থতায় ইবনে জারীর এবং ইবনে ইসহাক কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, একদল ইহুদী একবার রসুল স. এর মহান সান্নিধ্যে উপস্থিত হয়ে বললো, আমরা কীভাবে আপনার আনুগত্য তাফসীরে মাযহারী/১৭৭ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।