রসুল! এ কথা তো আপনি নিশ্চিতরূপে অবগত যে, যদি আমি চাইতাম, তবে মানুষের স্মৃতিপট থেকে এবং গ্রন্থিত অনুলিপি থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে পারতাম । এরকম করলে আমার নিকট থেকে পুনরায় কোরআনকে ফেরত নেয়ার সাধ্য তো কারো থাকতো না। এর পরের আয়াতে (৮৭) বলা হয়েছে__- “এটা প্রত্যাহার না করা তোমার প্রতিপালকের দয়া।' এ কথার অর্থ হতে পারে দু'রকম___ ১. আল্লাহ্র দয়া যদি হয়, তবে তিনিই কেবল কোরআনকে ফেরত নিতে পারেন । ২. “ইসতেসনায়ে মুনকাতি' (বিকর্তিত ব্যতিক্রমী)। অর্থাৎ আল্লাহ্তায়ালাই নিতান্ত দয়াপরবশ হয়ে এই কোরআনকে আপনার ও কোরআন স্মৃতিবদ্ধকারীদের অন্তরে রেখে দিয়েছেন । রেখে দিয়েছেন কোরআনের অনুলিপির মধ্যেও । উল্লেখ্য যে, কোরআন সম্পর্কে এখানে আল্লাহতায়ালার দু'টি অনুগহের কথা বর্ণিত হয়েছে। ১. কোরআনকে অবতীর্ণ করা ২. পুস্তকাকারে এবং মানুষের স্মৃতিপটে কোরআনকে সংরক্ষণ করা। শেষে বলা হয়েছে___ 'তোমার প্রতি আছে তার মহা অনুগ্রহ ।' এ কথার অর্থ_ হে আমার প্রিয়তম রসুল! আপনার প্রতি রয়েছে আমার বিশাল অনুগ্রহ । আপনাকে আমি বানিয়েছি আমার প্রিয়তম বার্তাবাহক। আপনার উপরে অবতীর্ণ করেছি মহাগ্রন্থ আল কোরআন । নে কোরআনকে আবার সংরক্ষিত রেখেছি আপনার হৃদয়ে এবং পুস্তকাকারে ৷ দিয়েছি এই মহাকল্যাণের প্রচারের নির্দেশ । দিয়েছি মাকামে মাহমুদ ও হাউজে কাউসার । বাগবী লিখেছেন, হজরত ইবনে মাসউদ বলেছেন, মহাপ্রলয়ের পূর্বে কোরআন উঠিয়ে নেয়া হবে। সুতরাং কোরআন উঠিয়ে নেয়ার পূর্বেই তোমরা তা পাঠ করো (অনুধাবন করো এবং তার উপরে আমল করো)। এক লোক বললো, পুস্তকে লিপিবদ্ধ কোরআনের বাণী উঠিয়ে নেয়া সম্ভব। কিন্তু স্মৃতি থেকে কোরআনকে উঠিয়ে নেয়া হবে কীভাবে? তিনি বললেন, মানুষ রাতে ন্দ্রামগ্ন হবে। তারপর জাগ্তত হয়ে দেখবে তার আর কোনো কিছুই মনে নেই। এরপর কোরআনের অনুলিপি খুঁজে দেখলে সেখানেও কোরআনের কোনো বাণী লিপিবদ্ধ দেখতে পাবে না। শেষে তারা মত্ত হয়ে পড়বে কাব্যচর্চায়। হজরত আবদুল্লাহ্ বিন আমর বিন আস বলেছেন, কিয়ামত আগমনের কিছুদিন আগে কোরআন যেখান থেকে এসেছিলো সেখানেই চলে যাবে । তখন মধুমক্ষিকার গুঞ্জনের মতো আরশের চতুষ্পার্থবে ধ্বনিত হতে থাকবে গুণ গুণ আওয়াজ । আল্লাহ্ বলবেন, কী হলোঃ কোরআন বলবে, হে আমার প্রভূপালনকর্তা! আমাকে তো পাঠ করা হয়, কিন্ত কেউ আমার উপরে আমল করে না। এরকম বর্ণনা করেছেন বাগবী। তাফসীরে মাযহারী/১৭৬ ||11|11.011100119.0011
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।