Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে আব্বাস ঘটনাস্থলে উপস্থিত ছিলেন । আবার বাগবী হজরত ইবনে আব্বাসের সঙ্গে এই উক্তিটিকেও সম্পর্কিত করেছেন যে, যে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিলো, সেই রূহের উদ্দেশ্য ছিলো হজরত জিবরাইল। অর্থাৎ হজরত জিবরাইলকে ইহুদীরা রুহ বলতো, আর ওই রূহ বা জিবরাইল সম্পর্কে তারা রসুল স.কে প্রশ্ন করে বসেছিলো। হাসান এবং কাতাদাও এ কথার সমর্থক। আমি বলি, আবদ ইবনে হুমাইদ ও আবু শায়েখ কর্তৃক বর্ণিত জুহাকের উক্তিরূপে এবং হজরত আলীর উক্তিরূপে বাগবী লিখেছেন, রূহ হচ্ছে সত্তর হাজার মুখমণ্ডল বিশিষ্ট এক ফেরেশতা, যার প্রতিটি মুখমণ্ডলে রয়েছে সত্তর হাজার করে মুখ । ওই মুখগুলো দিয়ে সে প্রতিনিয়ত বর্ণনা করে আল্লাহতায়ালার পবিত্রতা ও প্রশংসা । মুজাহিদ বলেছেন, রূহ আল্লাহতায়ালার এক অবাক সৃষ্টি । তার আকৃতি মানুষের মতো । কিন্তু সে মানুষ বা ফেরেশতা কোনোটাই নয়। হজরত সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, আরশ ব্যতীত রূহের চেয়ে বৃহৎ কোনো মাখলুক আল্লাহ্‌ আর সৃষ্টি করেননি । যদি সে চায়, তবে সাত আসমান ও সপ্তস্তর বিশিষ্ট জমীনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে সে একটি লোকমা বানিয়ে গিলে- ফেলতে পারে । তার দৈহিক গঠন ফেরেশতাদের মতো এবং মুখাবয়ব মানুষের মতো । মহাবিচারের দিবসে সে দণ্ডায়মান হবে আরশের ডানপাশে এবং হবে আল্লাহতায়ালার সত্তর হাজার পর্দার অধিক নিকটবর্তী। আর যারা আল্লাহ্‌র এককত্ে বিশ্বাস করে, তাদের জন্য সে শাফায়াতও করবে । ফেরেশতাদের সঙ্গে তার রয়েছে নূরের আড়াল । ওই আড়াল না থাকলে আকাশবাসীরা তার জ্যোতিতে ভক্বীভূত হয়ে যেতো । আবদ্‌ ইবনে হুমাইদ ও ইবনে মুনজির বর্ণনা করেছেন, ইকরামা বলেছেন, রূহ ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ এবং এমন কোনো ফেরেশতা অবতীর্ণ হয় না যার সঙ্গে সে থাকে না। কোনো কোনো আলেম বলেছেন, এখানে “রূহ' অর্থ আল কোরআন এবং “মিন আমরি রব্বি' (প্রভূপালকের আদেশ ঘটিত) কথাটির অর্থ এখানে-_ “মিন্‌ ওয়াহ্‌ ইল্লাহ্‌' (আল্লাহ্‌র প্রত্যাদেশ ঘটিত)। কেউ কেউ আবার বলেছেন, এখানে দহ অর্থ হজরত ঈসা । যদি তাই হয়, তবে আয়াতের মর্মার্থ দাড়াবে_ ইহুদীরা যেমন মনে করে, হজরত ঈসা সে রকম নন। আর তার পবিত্রা জননীকে তারা অপবাদ দেয়, কিন্তু তিনিও সে রকম নন। আবার খৃষ্টানেরা হজরত ঈসাকে বলে আল্লাহ্‌র পুত্র, সে কথাও ঠিক নয়। বরং তাকে সৃষ্টি করা হয়েছে জনক ব্যতিরেকে, সরাসরি আল্লাহ্‌র 'কুন' (হও) আদেশের মাধ্যমে । পরের আয়াতে (৮৬) বলা হয়েছে__ “ইচ্ছা করলে আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম; তাহলে এ বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতে না।' এ কথার অর্থ__ হে আমার তাফসীরে মাযহারী/১৭৫ ||11111.011100119.0011

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।