অথবা যদি একটিরও জবাব না দেয় তবে নিশ্চিত জেনো, সে নবী নয়। আর যদি দু'টি প্রশ্নের উত্তর দেয় এবং একটি প্রশ্নের জবাব না দেয়, তাহলে বুঝবে, সে সত্য নবী। প্রশ্ন তিনটি হচ্ছে__ ১. ওই যুবক কে, যে পালিয়ে গিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলো? ২. ওই ব্যক্তি কে. যে পূর্বপ্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পৌছেছিলো? ৩. রূহ কী? কুরায়েশেরা মদীনা থেকে ফিরে এসে রসুল স. সকাশে প্রশ্ন তিনটি উপস্থাপন করলো । রসুল নস. বললেন, আমি আগামীকাল তোমাদের প্রশ্নগুলোর জবাব দিব। এ কথা বলার সময় তিনি স. ইনশাআল্লাহ্ বলেননি । তাই প্রত্যাদেশ হলো বিলম্বিত । মুজাহিদ বলেছেন, তখন প্রত্যাদেশ অবতীর্ণ হয়েছিলো বারো দিন পর। অন্য এক বর্ণনায় এসেছে পনের দিন পর। ইকরামা বলেছেন, চল্লিশ দিন পর। কুরায়েশেরা বলতে শুরু করলো, মোহাম্মদ আমাদের কাছে আগামীকাল জবাব দিবে বলে অঙ্গীকার করেছিলো । কিন্তব এতদিন গত হওয়ার পরেও সে কিছুই বলতে পারলো না। এই নিয়ে তারা ঠাট্রা-বিদ্ধপও শুরু করে দিলো। রসুল স. ব্যথিত হলেন । কিছুদিন পর অবতীর্ণ হলো-___ “কখনোই তুমি এমন বোলো না যে আমি আগামীকাল করবো, আল্লাহ্ ইচ্ছে করলে--_- একথা না বলে।' ( সুরা কাহফ আয়াত $ ২৩, ২৪)। এরপর প্রথম প্রশ্ন সম্পর্কে অবতীর্ণ হলো-__ “তুমি কি মনে করো না যে, গুহা ও রকীমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? (সুরা কাহ্ফঃ আয়াত ৯)। দ্বিতীয় প্রশ্ন সম্পর্কে অবতীর্ণ হলো__ “তারা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে।' (সুরা কাহ্ফঃ আয়াত ৮৩)। এরপর তৃতীয় প্রশ্ন সম্পর্কে অবতীর্ণ হলো আলোচ্য আয়াত । বলা হলো-_ বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত। তিরমিজি এই ঘটনাটি বর্ণনা অবতীর্ণের অভিমতকেই পছন্দ করেছেন। হাফেজ ইবনে হাজারও এরকমই করেছেন। অতিরিক্ত হিসেবে তিনি এতটুকু লিখেছেন, ইহুদীদের প্রশ্ন করার সময় রসুল স. কিছুক্ষণ নীরব ছিলেন এই আশায় যে, সন্ভবতঃ এ সম্পর্কে আরো কিছু প্রত্যাদেশ করা হবে। আর আলোচ্য আয়াত মন্কায় অবতীর্ণ হওয়ার প্রেক্ষিত ও স্থান সম্পর্কে বর্ণিত হাদিস দু'টো যদি মিলানোর চেষ্টা না করা হয়, তবে তোযে কোনো একটিকে প্রাধান্য প্রদান করা হয়ে পড়বে অত্যাবশ্যক । আবার এ কথাও মেনে নিতে হবে যে, বিশুদ্ধ হাদিস ষষ্ঠকের বর্ণনাই অধিকতর প্রাধান্যপ্রাপ্তির উপযুক্ত । এ ছাড়া বোখারীর বর্ণনা অধিকতর প্রাধান্য পাওয়ার আরেকটি কারণ সময় তিনি স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন । কিন্তু বাগবীর বর্ণনায় একথা নেই যে, তাফসীরে মাযহারী/১৭৪ ||11|11.011100119.0011
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।