রূহ সম্পর্কে আমার জানা নেই । তাহলে হেকমত ও অধিক কল্যাণ কাকে বলে? তাদের একথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিলো এই আয়াত_-_ “ওয়ালাও আন্না মা ফীল আরদ্ধি মিন শাজারাতিন্ আকৃলাম্" (তূপৃষ্ঠে যতো বৃক্ষ বিদ্যমান, সবগুলোই যদি হয় লেখনী)। এ সকল বর্ণনার পরিপ্রেক্ষিতে একথাই প্রতীয়মান হর মে, রূহের হকিকত সম্পর্কে রসুল স. জানতেন না। তা হলে কীভাবে বলা যায় যে অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ রূহের হকিকত সম্পর্কে জানেন? উত্তরঃ উপরের বর্ণনাটিকে যদি সঠিক মনে করা হয়, তবে একথা না হলে উপায় নেই যে. আলোচ্য আয়াতে সম্বোধন করা হয়েছে রসুল স. সহ দকল সাহাবীকে । অর্থাৎ সকলকে শ্রক্ষ্য করেই এখানে বলা হয়েছে, 'এ বিষ তোমাদেরকে সামান্য জ্ঞানই দেয়া হয়েছে'। কিন্তু সাথে সাথে একথাও বলতে আমরা বাধ্য যে, আল্লাহতায়ালার সীমাহীন জ্ঞানের তুলনায় নবী-রসুলগণ ও ফেরেশতাগণের জ্ঞান নিতান্তই নগণ্য। সে কারণেই আলোচ্য আয়াতে বলা হয়েছে__ এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দেয়া হয়েছে । আর “ওয়ালাও আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আক্লাম্'__ এই আয়াতের মাধ্যমে একথা কিছুতেই প্রমাণিত হয় না যে, নবী-রসুলগণ ও আল্লাহ্র বিশেষ নৈকট্যভাজন আউলিয়াগণকে যে হেকমত ও কল্যাণ দান করা হয়েছে, রূহ সম্পর্কিত জ্ঞান তার অন্তর্ভুক্ত নয়। তাই তাদেরকে প্রদত্ত হেকমত ও কল্যাণ আল্লাহ্র অপার জ্ঞানের তুলনায় সামান্য হলেও তা প্রকাশ্য ও অপ্রকাশ্য পূর্ণতার পরিচায়ক । সিদ্ধপুরুষ বা কামেল ইনসান এই পূর্ণতার বহির্ভূত নন। জ্ঞাতব্যঃ আলোচ্য আয়াতের ব্যাখ্যা ও অবতীর্ণ হওয়ার পরিপ্রেক্ষিত সম্পর্কে যা বলা হলো তাতে করে বুঝা যায় যে, আয়াতখানি অবতীর্ণ হয়েছে মদীনায় । কিন্ত হজরত ইবনে আব্বাস থেকে বাগবী লিখেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে মন্ধায়। এ সম্পর্কে হজরত ইবনে আব্বাস বলেছেন, একবার কুরায়েশ নেতৃবৃন্দ সংঘবদ্ধ হয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বললো এভাকে__ মোহাম্মদ আমাদের সামনেই বড় হয়েছে । আমরা তাই ভালো করেই জানি যে, সে সত্যবাদী ও আমানত সংরক্ষণকারী ৷ কিন্তু এখন তো সে বলে, তার উপরে নাকি প্রত্যাদেশ অবতীর্ণ হয়। ব্যাপারটা একটু যাচাই করে দেখা দরকার । মদীনার ইহুদীদের কাছে কাউকে পাঠিয়ে তার সম্পর্কে জিজ্ঞেস করা হোক। তারা তো আহলে কিতাব । দেখা যাক, তারা মোহাম্মদ সম্পর্কে কী মন্তব্য করে। এই সিদ্ধান্তে সকলে সম্মত হলো। কয়েকজনকে তারা পাঠিয়ে দিলো মদীনায় । তারা ইন্ুদীদেরকে রসুল স. সম্পর্কে জিজ্ঞেস করলো । ইহুদীরা বললো, তোমরা গিয়ে মোহাম্মদের কাছে তিনটি প্রশ্ন কোরো । যদি সে তিনটি প্রশ্নের উত্তরই দিয়ে দেয়, ু তাফসীরে মাযহারী/১৭৩ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।