Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রভুপালনকর্তা কি রকম) __ ফেরাউনের এ কথার জবাব হজরত মুসা যথাযথ- ভাবে দিতে পারেননি । কারণ ভাষা আল্লাহতায়ালার হকিকত বা তত্ব ধারণ করতে অক্ষম । হজরত মুসা তাই তার জবাবে আল্লাহৃতায়ালার কতিপয় বৈশিষ্ট্যের কথা মাত্র উল্লেখ করেছিলেন । কিন্তু এই আয়াতের মাধ্যমে কেউ যেনো একথা বুঝে না নেন যে, রূহ সম্পর্কিত জ্ঞান ও রহস্য রসুল স. এবং অন্তর্দৃষ্টিসম্পন্ন আউলিয়া কেরামের অজানা ছিলো । বরং প্রকৃত কথা এই যে, নবী-রসুলগণ ও বিশেষ মর্ধাদাধারী আউলিয়া এ জ্ঞান লাভ করেন অনুপ্রেরণা ও আত্মিক দর্শনের (ইলহাম ও মুকাশাফার) মাধ্যমে । এ জ্ঞান আত্মজ্ঞান বা এলমে হুজুরীর অন্তর্ভুক্ত । অর্জিত জ্ঞান বা এলমে হুসুলীর মাধ্যমে এই জ্ঞান লাভ করা অসম্ভব । হৃদয়জ শ্রুতি ও দৃষ্টির মাধ্যমেই এমতো রহস্য সঞ্চারক জ্ঞান উপলব্ধ হতে পারে। শরীর সংলগ্ন কর্ণ ও চক্ষুর মাধ্যমে এই জ্ঞান আয়ত্ত করা যায় না। রসুল স. বলেছেন, আল্লাহ্‌ বলেন, আমার বান্দাগণ নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে । এভাবে সে বাধা পড়ে আমার ভালোবাসার বন্ধনে । ফলে আমি হই তার কান, যার দ্বারা সে শ্রবণ করে এবং হই তার চক্ষু, যার দ্বারা সে দেখে। অন্ত্দৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণই রূহের তত্ত্ব সম্পর্কে অবগত ৷ আরবাবে ইনকেশাফ গ্রন্থে বর্ণনা করা হয়েছে, রূহে সুফ্লা একটি__ যাকে বলা হয় নফস । আর উলুবি আরওয়াহ্‌ বা উধ্ব জগতের রূহ হচ্ছে পাচটি___ কলব, রূহ, সের, খফি, আখফা। এগুলোর মধ্যে রয়েছে আবার সন্তাগত ও গুণগত পার্থক্য । তাই এগুলোর বৈশিষ্ট্য বিভিন্ন রকম । যেনো একটির সঙ্গে অপরটির কোনো সম্পর্কই নেই । কিন্ত কোনো কোনো আধ্যাত্মিক সাধক এগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে না। ফলে এগুলোকে তারা আল্লাহ্‌র সঙ্গে মিশ্রিত করে ফেলে । তাই তাদের মধ্যে কেউ কেউ বলে উঠে__ আমি তিরিশ বছর যাবত্‌ রূহের ইবাদত করে এসেছি। তারপর আল্লাহ্‌ আমাকে জানিয়েছেন রূহের হকিকত। ফলে আমি বুঝেছি রূহ সম্ভাব্য জগতের বৃত্তভূত ও ধ্বংসশীল। এমতাবস্থায় তাই কেউ কেউ বলে উঠেছেন__ “লা উহিব্বুল আফিলীন' (যা অস্ত যায় তা আমি ভালোবাসি না)। একটি প্রশ্নঃ ইকরামা থেকে অপরিণত সূত্রে ইবনে মারদুবিয়া বর্ণনা করেছেন, রসুল স. এই আয়াত তার সহচরবৃন্দের সম্মুখে পাঠ করলে তাঁরা বলেছিলেন, রূহ আসলে কী? এই আয়াতের সম্বোধিত জন কি কেবল আপনি না আমরাও? রসুল স. বলেছিলেন, এখানে আমিসহ সকল মানুষকে সম্বোধন করা হয়েছে। সাহাবীগণ বলেছিলেন, আশ্চর্য! একসময় তো আপনি বলতেন__ “ওয়া মা ইয়্যুতাল হিকমাতা ফাবুদ্‌ উতিয়্যা খইরান্‌ কাছীরা' (যাকে হিকমত দান করা হয়েছে, তাকে দান করা হয়েছে অধিক কল্যাণ)। আবার একসময় আপনি একথাও বলেছেন যে, তাফসীরে মাযহারী/১৭২ নু ||1111.011100119.0011

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।