সূরা বানী ইসরাইলঃ আয়াত ৮৫, ৮৬, ৮৭ 4৮9০৫১০৩%৬১১৩৪৬০ রর উরি ০৯০5 মুগস। ০5 ৮৫55 (পি 55০55৮3০৯৩৭ ৬৩৩৪১৫এ৩ ০৫১০০৪156৩1 7 তোমাকে উহারা রূহ সম্পর্কে প্রশ্ন করে । বলো, “রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত। এ বিষয়ে তোমাদিগকে সামান্য জ্ঞানই দেওয়া হইয়াছে।" 5) ইচ্ছা করিলে আমি তোমার প্রতি যাহা প্রত্যাদেশ করিয়াছি তাহা অবশ্যই প্রত্যাহার করিতে পারিতাম; তাহা হইলে এ বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোন কর্মবিধায়ক পাইতে না। (3) ইহা প্রত্যাহার না করা তোমার প্রতিপালকের দয়া; তোমার প্রতি আছে তাহার মহা অনুগহ। প্রথমে বলা হয়েছে__ “তোমাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করে। বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত।' এ কথার অর্থ__ হে আমার রসুল! ইহুদীরা রূহ সম্পর্কে প্রশ্ন করে আপনাকে বিপাকে ফেলতে চায়। আপনি তাদেরকে বলে দিন, রূহ সৃষ্টি করা হয়েছে সরাসরি আল্লাহ্র “কুন' (হও) আদেশের মাধ্যমে । অন্যান্য সৃষ্টি যেমন আল্লাহ্তায়ালার পরোক্ষ আদেশে একটিকে অবলম্বন করে অপরটি গড়ে উঠে, রূহকে সেভাবে সৃষ্টি করা হয়নি। প্রশ্রকারীদের চাহিদা অনুযায়ী এখানে এভাবে উত্তরের অবতারণা করা হয়েছে । এভাবে এখানে কেবল একথাটিই বুঝিয়ে দেয়া হয়েছে যে, রূহ অন্যান্য সৃষ্টির সঙ্গে তুলনীয় নয়। রূহের পূর্ণ রহস্য এখানে উন্মোচন করা হয়নি। কারণ বিষয়টি সর্বসাধারণের জ্ঞানানুগত নয়। এরপর বলা হয়েছে__ 'এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দেয়া হয়েছে।' এ কথার অর্থ__সাধারণ মানুষকে রূহ সম্পর্কে যৎকিঞ্তিত ধারণা দেয়া হয়েছে। তাই রূহের রহস্য সকলের বোধগম্য নয়। জ্ঞানার্জনের প্রচলিত পথ ও পদ্ধতি এক্ষেত্রে অচল । বিশিষ্ট ব্যক্তিবর্গ রূহের রহস্য সৃষ্ষ্মতর অনুভূতির মাধ্যমে কিছুটা উপলব্ধি করতে পারলেও, তা তারা ভাষায় প্রকাশ করতে পারেন না। কারণ এ রহস্য ভাষার অতীত । সে কারণেই “মা রব্বুল আ'লামীন' (বিশ্বসমূহের তাফসীরে মাযহারী/১৭১ ||1.01100119,001
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।