উপাদান থেকে সৃষ্টি হয়েছে মানুষের শরীর । এই চারটি উপাদানের মধ্যে রয়েছে আবার বৈপরীত্য । তাই মানুষের শরীর তৈরী করার সময়ে যে উপাদানটি প্রবল হয়, সেই উপাদানের প্রভাব পড়ে তার চরিত্রে । আবার মাটির মধ্যেও রয়েছে বিভিন্ন বৈচিত্র ও বৈশিষ্ট্য । তাই কারো চরিত্র হয় ন্ত্র, কারো কঠিন । আবার কারো গাত্রবর্ণ হয় লাল। কারো শাদা। আবার কারো কালো। হাদিস শরীফে যে স্বভাবের কথা উল্লেখিত হয়েছে, সেই স্বভাব এভাবে জন্মলগ্ন থেকেই হয়ে যায় সুনির্ধারিত। এটাই মানুষের জন্মগত প্রকৃতি বা স্বভাব। কোনো কোনো আলেম আবার বলেছেন, 'আ'লা শাকিলাতিহী' কথাটির অর্থ__ মানুষ ওই পথেই চলে, যে পথ তার পছন্দ। বায়যাবী লিখেছেন, যা মানুষের স্বভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সে তাকেই গ্রহণ করে । তাই কেউ কেউ হয়ে যায় পথ-ত্রষ্ট । আবার কেউ হয়ে যায় পথপ্প্রাপ্ত। অথবা মানুষ ওই পথে চলে, যে পথ তার আত্মার আকাংখার অনুকূল এবং চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ । কামুস রচয়িতা লিখেছেন, “শাকিলাতিহী' অর্থ_ আকৃতি, রূপ, অবস্থা, তুলনা___যা বাস্তবসম্মত । আর আকৃতি অর্থ এখানে অনুভূতি অথবা ধারণামূলক আকৃতি, লক্ষ্য, পথ, উদ্দেশ্য, উপায়, অভিমত। শেষে বলা হয়েছে___ “এবং তোমার প্রতিপালক সম্যক অবগত আছেন চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভল।' এ কথার অর্থ___ আল্লাহতায়ালা সকলের অন্তরের ও বাহিরের সকল বিষয় সম্পর্কে সম্যক অবগত । তিনি সর্বজ্ঞ । তাই তিনি অবশ্যই জানেন যে, কে সত্যাশ্রয়ী ও কে মিথ্যাচারী । বোখারীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে মাসউদ বলেছেন, রসুল স. এর সঙ্গে একদিন আমি একটি শস্যক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছিলাম । রসুল স. এর হাতে ছিলো একটি খেজুরের ডাল। তিনি স. ওই খেজুরের ডালটি মাটিতে লাগিয়ে লাগিয়ে পথ অতিক্রম করছিলেন । পথে দেখা হলো একদল ইহুদীর সঙ্গে । তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো এ লোকের কাছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হোক। একজন বললো, না। এভাবে প্রশ্ন করলে সে হয়তো এমন উত্তর দিবে, যা তোমাদের মনোপুত হবে না। আরেকজন বললো, আমি অবশ্যই এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করবো । এ কথা বলেই সে এগিয়ে এসে রূহ সম্পর্কে প্রশ্ন করে বসলো । রসুল স. কিছুক্ষণ নীরব রইলেন। আমি বুঝতে পারলাম ওহী অবতীর্ণ হচ্ছে । দেখলাম, একটু পরেই ওহীর প্রভাব অন্তর্থিত হলো । তখন রসুল স. পাঠ করলেন নিম্নের আয়াত__ তাফসীরে মাযহারী/১৭০ নু ||11|11.011100119.0011
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।