আল্লামা আবু ইয়ালী তার “মসনদে' এবং আল্লামা তিবরানী তার 'আল কবীর' নামক পুস্তকে লিখেছেন, রসুলেপাক স. মে'রাজে রওয়ানা হয়েছিলেন হজরত উম্মে হানীর গৃহ থেকে । খুব অল্প সময়ের মধ্যে আবার ফিরেও এসেছিলেন এবং হজরত উম্মে হানিকে খুলে বলেছিলেন তার সেই অলৌকিক ভ্রমণের কথা । বলেছিলেন, সকল পয়গম্বরকে আমার সামনে উপস্থিত করা হয়েছিলো । একসঙ্গে আমরা নামাজ পাঠ করেছি। আর ওই জামাতের ইমাম ছিলাম আমি । সকালে রসুল স. কাবা শরীফের প্রাঙ্গণে উপস্থিত জনতাকেও তার অলৌকিক ভ্রমণের কথা জানালেন । একথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলো সকলে । সত্যপ্রত্যাখ্যান- কারীরা তার কথা তো অবিশ্বাস করলোই, তাদের সঙ্গে আবার অবিশ্বাস করে বসলো কোনো কোনো দুর্বলচিত্ত বিশ্বাসী । এভাবে তারা হয়ে গেলো ধর্মত্যাগী। কেউ কেউ দৌড়ে গেলো হজরত আবু বকর রা. এর বাড়ীতে । তাকে ডেকে বললো, শুনেছো, তোমার বন্ধ নাকি গত রাতে বায়তুল মাকদিসে গিয়ে আবার ফিরে এসেছে। এর পরেও কি তুমি তাকে বিশ্বাস করবে? হজরত আবু বকর বললেন, যদি তিনি একথা বলে থাকেন তবে তিনি ঠিকই বলেছেন। আমি তার সকল কথা বিশ্বাস করি। এর চেয়েও তো বিস্ময়কর কথা আমি বিশ্বাস করি। হজরত জিবরাইল আল্লাহ্্পাকের নিকট থেকে কোরআনের আয়াত নিয়ে তার নিকটে আসেন, আবার ফিরে যান। আল্লাহতায়ালার মহান বাণী নিয়ে তার ওই গমনাগমন তো আরো অধিক বিস্ময়কর | তৎসত্বেও আমি তো তা মানি। মন্ধার কেউ কেউ বায়তুল মাকদিসে এক বা একাধিকবার গিয়েছিলো । তারা বায়তুল মাকদিসের বিবরণ জানতে চাইলো রসুল স. এর নিকটে । সহসা রসুল স. এর দৃষ্টির সম্মুখ থেকে উঠিয়ে নেয়া হলো দূরত্তের পর্দা। তিনি স্বচক্ষে বায়তুল মাকদিস দেখে দেখে তার আনুপূর্বিক বিবরণ উপস্থাপন করতে শুরু করলেন। প্রশ্নকারী ও তাদের সঙ্গীরা বায়তুল মাকদিস সম্পর্কে নিখুত বর্ণনা দিতে দেখে তাজ্জব হয়ে গেলো। বললো, ঠিকই তো বলেছেন। এবার বলুন তো দেখি, আমাদের যে কাফেলা মক্কার দিকে এগিয়ে আসছে, তা এখন কতদূরে, কী অবস্থায় রয়েছে? রসুল স. তাদের কাফেলার উটের সংখ্যা, উটের পিঠের মালপত্র __ সবকিছু সম্পর্কে তাদেরকে জানালেন । তারপর বললেন, অমুক দিন সূর্যোদয়ের সময় তোমাদের কাফেলা মক্কায় পৌঁছবে । কাফেলার সামনে থাকবে মেটে রঙের একটি উট। নির্দিষ্ট দিনে ওই লোকেরা খুব ভোরে উঠে একটি পাহাড়ে উঠে কাফেলার অপেক্ষা করতে লাগলে৷। সবিস্ময়ে দেখলো, কাফেলা এগিয়ে আসছে । আর সামনে রয়েছে সেই মেটে রঙের উট। কিন্ত এই অলৌকিকত্ব দেখেও তারা ইমান আনলো না। বললো, এতো দেখছি প্রকাশ্য । আমি বলি, মেরাজের ঘটনা ঘটেছিলো দু'বার । একবার হাতীম থেকে । আর একবার হজরত উম্মে হানীর গৃহ থেকে । সুতরাং বুঝতে হবে উভয় বর্ণনাই স্ব স্ব স্থানে সঠিক। নু তাফলীরে যাযহারী/১৭ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।