পরের আয়াতে (৮৪) বলা হয়েছে___ 'বলো, প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে ।' এ কথার অর্থ__ হে আমার রসুল! আপনি মানুষের নিকট এ কথা প্রচার করুন যে, প্রত্যেকেই তার নিজন্ব স্বভাবের অনুকারক। তাই যে স্বভাবগতভাবে কৃতজ্ঞ, সে আল্লাহতায়ালার নেয়ামতের প্রতি প্রদর্শন করে যথাকৃতজ্ঞতা। আর যে সম্তাগতভাবে কৃতঘ্ন, সে আল্লাহ্র দানের প্রতি প্রদর্শন করে অকৃতজ্ঞতা ও অহংকার । হজরত ইবনে আব্বাস এখানকার 'শাকিলাতিহী' কথাটির অর্থ করেছেন__ সত্তাগত অবস্থা, যার প্রতি সে আকৃষ্ট _ পথপ্রান্তির বাসনা অথবা পথ-্রষ্টতার আকর্ষণ কাতাদা ও হাসান কথাটির অর্থ করেছেন___ উদ্দেশ্যের অনুসরণ । অর্থাৎ যে ব্যক্তি পৃথিবীপূজক, সে তার কর্মকাণ্কে প্রস্তুত করে পার্থিব স্বাচ্ছন্দ্য অর্জনের জন্য। আর যে ব্যক্তি পরকালপ্রেমিক, সে তার কৃতকর্মকে সঙ্জিত করে পারলৌকিক সাফল্য লাভের নিমিত্তে। সুকাতিল বলেছেন, “শাকিলাতিহী' কথাটির অর্থ স্বভাব বা প্রকৃতি । ফার্রা বলেছেন, স্বভাবজ প্রবৃত্তি অনুসারেই মানুষ তার কর্ম-পরিকল্পনা রচনা করে। কুতাইবী বলেছেন, কথাটির মাধ্যমে এখানে বুঝানো হয়েছে জন্মগত প্রকৃতিকে । উল্লেখ্য যে, “শাকিলাতিহী' কথাটির বর্ণিত অর্থসমূহের মধ্যে মূলতঃ কোনো বিরোধ নেই। কারণ সকলেই প্রায় সমস্বরে বলেছেন, জন্মগত স্বভাব বা সত্তাগত প্রবৃত্তির কথা, যে প্রকৃতি আল্লাহ্তায়ালাই মানুষকে দিয়েছেন। এ কারণেই রসুল স. বলেছেন, প্রত্যেককে সামর্থ্য দেয়া হয় তার জন্মগত প্রকৃতি অনুসারে । হজরত আলী ইবনে আবী তালেব থেকে সর্বোননতসূত্রে হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম । হজরত আবু দারদা কর্তৃক বর্ণিত হয়েছে, আমরা একবার রসুল স. এর পবিত্র দরবারে বসে আমাদের পরিণতি সম্পর্কে আলোচনা করছিলাম । রসুল স. আমাদের কথা শুনে বললেন, পাহাড় তার আপন স্থান থেকে সরে গিয়েছে-_ একথাও বিশ্বাসযোগ্য, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে, এ কথা কিছুতেই বিশ্বাসযোগ্য নয় । আহমদ । জন্মগত প্রকৃতি বা স্বভাব কীঃ জন্মলগ্ন থেকেই মানুষ একটি বিশেষ প্রকৃতি ৰা স্বভাব পেয়ে থাকে । ওই স্বভাব হচ্ছে আল্লাহতায়ালার কোনো একটি নাম বা গুণাবলীর প্রতিবিম্ব । যেমন, জন্মসূত্রে যার উপরে আল্লাহৃতায়ালার 'আলহাদী' (হেদায়েতকারী) নামের প্রভাব বা প্রতিবিশ্ব পড়ে, সে হয় হেদায়েতের অনুগামী । আর যার উপরে জন্মলগ্নে পড়ে আল্লাহ্পাকের “আলমুদিন্ু' (গোমরাহ্কারী) নামের প্রতিচ্ছায়া সে হয় পথ-ত্রষ্ট । আবার আগুন, পানি, মাটি ও বাতাস এই চারটি নু তাফসীরে মাযহারী/১৬৯ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।