Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

0) মানুষের প্রতি অনুগ্রহ করিলে সে মুখ ফিরাইয়া লয় ও অহংকারে দূরে সরিয়া যায় এবং তাহাকে অনিষ্ট স্পর্শ করিলে সে একেবারে হতাশ হইয়া পড়ে । 7) বল, প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করিয়া থাকে এবং তোমার প্রতিপালক সম্যক অবগত আছেন চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভুল ।' প্রথমে বলা হয়েছে__ 'আমি অবতীর্ণ করি কোরআন, যা বিশ্বাসীদের জন্য প্রশান্তি ও রহমত।' একথার অর্থ_ আমি কোরআন অবতীর্ণ করেছি সত্যপ্রত্যাখ্যানপ্রবণতা ও মূর্খতাজনিত ব্যাধির উপশমকরূপে এবং হৃদয়ের অন্ধকার দূর করবার আলোকরূপে । এখানে 'মিনাল কুরআন' কথাটির মিন" বর্ণনামূলক। কোনো কোনো আলেম বলেছেন, এখানকার 'মিন' আংশিক অর্থ প্রকাশক । আবার কেউ বলেছেন বিবৃতিমূলক । অর্থাৎ এখানকার “উপশম' কথাটির অর্থ হবে শারীরিক ব্যাধির উপশম | যেমন সুরা ফাতিহা ও কোরআনের কোনো কোনো অংশ দৈহিক ব্যাধির উপশমকরূপে ব্যবহৃত হয়। রসুল স. আজ্ঞা করেছেন, তোমরা দু'টি আরোগ্যলাভের উপকরণকে গ্রহণ করো_ মধু ও কোরআন । আর এখানকার রহমত বা দয়া কথাটির অর্থ হচ্ছে__ যারা কোরআনকে মানে এবং কোরআনের বিধানানুযায়ী আমল করে, তারা লাভ করে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ । এরপর বলা হয়েছে__ “কিন্তু এই কোরআন সীমালংঘনকারীদের ক্ষতি বৃদ্ধিই করে।' একথার অর্থ__ যারা কোরআন মানে না তাদের জন্য কোরআন ডেকে আনে ক্ষতি । কোরআনের প্রতি মিথ্যারোপ ও অস্বীকৃতিই এমতো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। কাতাদা বলেছেন, কথাটির অর্থ, কোরআনের কোনো মজলিসে বসেও যারা সঠিক দিক নির্দেশনা লাভ করতে পারে না, তাদের জন্য কোরআন অবশ্যই ক্ষতিকর। তাই আল্লাহতায়ালা এখানে এমতো সিদ্ধান্ত দান করেছেন যে__ কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্য নিরাময়ক ও রহমত । আর অবিশ্বাসীদের জন্য সমূহ ক্ষতির কারণ । পরের আয়াতে (৮৩) বলা হয়েছে___ “মানুষের প্রতি অনুগ্রহ করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায়।' এ কথার অর্থ__ মানুষকে যখন আমি দান করি দৈহিক সুস্থতা ও সম্পদের প্রাচুর্য, তখন তারা কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারে উদাসীন হয়ে যায়। মুখ ফিরিয়ে নেয় কোরআনের দিক নির্দেশনা থেকে। আর অহংকারবশতঃ দূরে সরে যায় সত্য ধর্মের সীমানা থেকে। এরপর বলা হয়েছে__- “এবং তাকে অনিষ্ট স্পর্শ করলে সে একেবারে হতাশ হয়ে পড়ে ।' এ কথার অর্থ_ আর যখন আমি তাদের উপরে আপতিত করি বিপদ, রোগ, শোক ও দারিদ্র_ তখন তারা আল্লাহ্‌র রহমত থেকে একেবারে হতাশ হয়ে যায়। তাফসীরে মাযহারী/১৬৮ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।