Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

আবার কর্ম ও ক্রিয়ার দিক থেকেও এরকম সত্য ও মিথ্যা উভয়টির ব্যবহার সুপ্রচল। তাই লড়াইয়ের ময়দানে সর্বাত্মক শক্তি নিয়ে যদি কেউ যুদ্ধ করে, তবে তাকে আরববাসীরা বলে___ হুয়া সদাক্া ফীল্‌ কিতাল (সে একজন যথার্থ যোদ্ধাই বটে)। এক আয়াতে বলা হয়েছে___ 'রিজালুন্‌ সদাকু মা আ'হাদুল্লাহ্‌' (কিছু লোক এমন, যারা আল্লাহ্র সঙ্গে কৃত অঙ্গীকার পরিপূর্ণরূপে কার্যকর করেছে)। অপর এক আয়াতে বলা হয়েছে___ “সাদাক্ল্পহু রসুলাহুর্‌ রু'ইয়া (আল্লাহ্‌ তার রসুলের স্বপ্ন বাস্তবায়িত করেছেন) । এতক্ষণের আলোচনায় একথাই প্রমাণিত হলো যে, উত্তম, শ্রেষ্ঠ ও উন্নত যে কোনো কর্মকে বলে 'সিদ্‌ক্‌'। তাই কোনো কর্মকে শুভ ও সন্তোষজনক বুঝাতে ব্যবহৃত হয় এই শব্দটি । যেমন _ ফী মাকৃআ'দি সিদ্‌্কৃ। লাহুম কৃদামা সিদ্‌ক। ওয়াজআ'ল্লী লিসানা সিদ্‌কূ ইত্যাদি । এভাবে আলোচ্য বাক্যের মর্মার্থ দীড়াতে পারে এরকম__ আমার গমন ও নির্গমনকে এমনভাবে বাস্তবায়িত করো যেনো মানুষ তা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয় এবং তাদের ওই প্রশংসা যেনো লাভ করে বাস্তবরূপ। এরপর বলা হয়েছে__ “এবং তোমার নিকট থেকে আমাকে দান কোরো সাহায্যকারী শক্তি “সুলত্নান্‌ নাসীরা' অর্থ সাহায্যকারী শক্তি । মুজাহিদ কথাটির অর্থ করেছেন__- স্পষ্ট দলিল । হাসান অর্থ করেছেন__- আমাকে শক্তিশালী করো কোনো সাম্রাজ্যের উপরে যেখানে আমার প্রাধান্য প্রতিষ্ঠিত হবে বিরুদ্ধবাদীদের উপর । অর্থাৎ এমন বিজয়প্রদায়ক শক্তি, যার মাধ্যমে দ্বীন ইসলাম হয় স্থায়ী ও শক্তিশালী । উল্লেখ্য যে, আলোচ্য প্রার্থনার পরিপ্রেক্ষিতে আল্লাহ্তায়ালা প্রদান করেছিলেন পারস্য, রোম ও অন্যান্য সাম্রাজ্য বিজয়ের অঙ্গীকার । আর ওই বিজয় শুরু হয়েছিলো আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার অল্প কিছুদিন পরেই। কাতাদা বলেছেন, রসুল স. একথা সুনিশ্চিতরূপে জানতেন যে, আল্লাহ্‌র সাহায্যকারী শক্তি ব্যতীত ধর্মের প্রতিষ্ঠা ও কোরআনের বিধান বাস্তবায়িত হতে পারে না। তাই তিনি এমতো সাহায্য প্রার্থনা জানিয়েছিলেন । আমি বলি, আল্লাহ্তায়ালাই তার প্রিয় রসুলকে এই জ্ঞান দান করেছিলেন যে, আল্লাহ্‌র দ্বীন কেবল আল্লাহ্‌র বিশেষ সাহায্যের মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব । তাই তিনি তার রসুলকে এভাবে প্রার্থনা করার নির্দেশ দিয়েছিলেন । কোনো কোনো আলেম বলেছেন, কুফরের উপর ইসলামের বিজয় প্রতিষ্ঠাই ছিলো রসুল স. এর অভিলাষ। তাই তিনি আল্লাহতায়ালা সকাশে সাহায্যকারী শক্তির নিবেদন জানিয়েছিলেন । বলা বাহুল্য যে, আল্লাহপাক তার এই নিবেদন কবুল করেছিলেন । কোরআন মজীদের অন্যান্য আয়াতেও এই বিজয়ের ইঙ্গিত দেয়া হয়েছে । যেমন, এক আয়াতে বলা হয়েছে__ “সকল দ্বীনের উপর তাকে আকষসীরেমাথহারী/৬৬ ||||/॥.811100118.00

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।