Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সম্মুখে অনভিপ্রেত ও অবাঞ্থিত পরিস্থিতির উদ্ভব না হয় এবং মক্কা থেকে এভাবে বের হয়ে যেতে দাও যেনো পিছনের কোনো ক্ষতিকর আকর্ষণ আর আমার অন্তরে অবশিষ্ট না থাকে । জুহাক আলোচ্য প্রার্থনার ব্যাখ্যা করেছেন এভাবে__ হে আমার আল্লাহ্‌! মক্কা থেকে আমার প্রস্থানকে করো নিরাপদ, যেনো অংশীবাদীরা আমার কেশাগ্র স্পর্শ করতে না পারে এবং আমার মদীনা-গমনকে করো সফল, যেনো সেখানে প্রতিষ্ঠিত হয় আমার ধর্মসম্মত নেতৃত্ব ও কর্তৃতৃ। মুজাহিদ বলেছেন, এখানে “সেখানে নিয়ে যাও" কথাটির অর্থ নবুয়তের গুরুদায়িত্‌ সুষ্ঠভাবে প্রতিপালনের নিমিত্তে আমাকে সেখানে নিয়ে যাও। আর 'বের কোরো' অর্থ__ যে স্থান আমার নবুয়তের কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্রভূমি হওয়ার উপযুক্ত নয়, সেখানে থেকে শুভ ও সন্তোষজনক অবস্থায় আমাকে বের করে নিয়ে যাও। অর্থাৎ যেখানে আমার ধর্মপ্রচারের কাজ শুভ ও সন্তোষজনক হয়, সেখানেই তুমি নিয়ে যাও আমাকে । হাসান বলেছেন, এখানে “মুদখলা সিদ্‌ক্‌' অর্থ জান্নাত এবং “মুখরজা সিদ্‌কৃ' অর্থ মককা। আমি বলি, “মুদখলা সিদকৃ', অর্থ যদি “জান্নাত' হয়, তবে “মুখরজা সিদ্‌ক্‌' কে পৃথিবী বলাই হবে অধিক যুক্তিসঙ্গত। বায়যাবী লিখেছেন, আলোচ্য বাক্যের মর্মার্থ হকে_ আমাকে কবরের মধ্যে প্রবেশ করাও শুভ ও সন্তোষজনক অবস্থায় এবং সেভাবেই পুনরুথিত কোরো মহাবিচার দিবসে । কেউ কেউ আবার কথাটির অর্থ করেছেন এভাবে___ আমাকে প্রবেশ করাও তোমার আনুগত্যের মধ্যে এবং বের করে নিয়ে যাও অনানুগত্যের গণ্ডি থেকে । কেউ কেউ আবার বলেছেন, প্রবেশ ও প্রস্থান উভয়ক্ষেত্রে “সিদ্বৃ' শব্দটি উল্লেখ করা হয়েছে একথা বোঝাতে যে_ আমার প্রবেশ ও প্রস্থান উভয় অবস্থাই যেনো হয় দ্বিধাছবন্ৰ বা জড়তা মুক্ত। উল্লেখ্য যে, দ্বিধাবিজড়িত কোনো কর্মই “সিদ্‌্ক্‌' (শুভ ও সন্তোষজনক) হয় না। অথবা এখানে বলা হয়েছে, গুহাভ্যন্তরে প্রবেশ ও সেখান থেকে নির্গমনের কথা । প্রকৃত কথা হচ্ছে 'সিদ্কৃ' ও “কিজব' (সত্য ও মিথ্যা) হচ্ছে বক্তব্যের বিধেয় এর একটি বিশেষণ । বিধেয়-এর বিশেষণকে সত্য অথবা মিথ্যা যে কোনো একটি হতেই হয়। কিন্তু আদেশ, নিষেধ, প্রশ্নবোধক ও অন্যান্য ক্ষেত্রে সত্য ও মিথ্যার প্রসঙ্গ আসে পরোক্ষ অর্থে। এমতো ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তিকে সত্য অথবা মিথ্যা বলার অবকাশ রয়েছে। যেমন__ কেউ বললো, জায়েদ কি বাড়ীতে আছে? কথাটি যদিও প্রশ্রবোধক, তবু এর মধ্যে রয়েছে অনুসন্ধানের একটি ব্যাপার | অর্থাৎ প্রশ্নকারী যেনো একথা বলছে, জায়েদ গৃহাত্যন্তরে আদৌ রয়েছে কি না, সে সম্পর্কে আমি জানি না, তাই জিজ্ঞেস করছি। তাই তার এই জিজ্ঞাসাই প্রকাশ করছে তার অজ্ঞতার কথা। এরকম উক্তির ক্ষেত্রে সত্য ও মিথ্যা উভয়টির অবকাশ রয়েছে । কিন্তু কখনো কখনো তাফসীরে মাযহারী/১৬৫ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।