Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হবে ।' হজরত জাবের বললেন, হে যুবক! তুমি কি কোরআন পাঠ করো? আমি বললাম, হ্্যা। তিনি বললেন, তুমি কি মাকামে মাহমুদের কথা পড়েছো, সেখানে অধিষ্ঠিত হবেন স্বয়ং আল্লাহ্র রসুল । আমি বললাম, হ্্যা। তিনি বললেন, এ কথাই তো আমি বলেছি। রসুলুল্লাহ ওই মাকামে অধিষ্ঠিত হয়ে শাফায়াত করবেন। আর তার শাফায়াতের কারণে বহু সংখ্যক লোক দোজখ থেকে নিষ্কৃতি পাবে। এরপর হজরত জাবের বর্ণনা দিলেন পুলসিরাত সম্পর্কে । বললেন, কেউ কেউ পুলসিরাত অতিক্রম করে যাবে । কেউ কেউ প্রোথিত হবে দোজখে। ওই দোজখবাসীদের মধ্য থেকে কেউ কেউ আবার শাফায়াতের মাধ্যমে নিষ্কৃতি লাভ করবে। নবী-রসুল ও অন্যান্যদের শাফায়াতঃ হজরত ওসমান থেকে সর্বোন্নতসূত্রে ইবনে মাজা ও বায়হাকী উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, মহাবিচার দিবসে নবী-রসুলগণও শাফায়াত করবেন। তারপর শাফায়াত করবেন আলেমগণ ও শহীদগণ । বায্যারের বর্ণনায় এরপর এসেছে___ মুয়াজ্জিন। হজরত ইবনে ওমর থেকে পরিণতসূত্রে দায়লামী উল্লেখ করেছেন, আলেমগণকে তখন বলা হবে, তোমাদের শিক্ষার্থীগণের জন্য শাফায়াত করো-__ যদিও তাদের সংখ্যা আকাশের নক্ষত্রের মতো অসংখ্য হয়। সর্বোন্নতসূত্রে হজরত আবু দারদা থেকে আবু দাউদ ও ইবনে হাব্বান বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, শহীদ তার আপন পরিবারের সত্তরজনের জন্য শাফায়াত করতে পারবে । আহমদ ও তিবরানীও এরকম হাদিস বর্ণনা করেছেন হজরত উবাদা বিন সামেত থেকে । আর ইবনে মাজা হজরত মেকদাম বিন মা"দীকারাব থেকে, বায়হাকী হাসান বসরীর বর্ণনা থেকে, হাকেম, বায়হাকী ও হান্নাদ হজরত হারেস বিন কায়েস থেকে, আহমদ হজরত আবু বুরদা থেকে, হান্নাদ হজরত আবু হোরায়রা থেকে এবং যথাসূত্রে আহমদ, তিবরানী ও বায়হাকী হজরত আবু উমামা থেকে । তাদের বর্ণনায় একথাও এসেছে যে, রসুল স. বলেছেন, আমার উম্মতের একজন মানুষের শাফায়াতে রবীয়া এবং মুজার গোত্রের চেয়েও অধিক সংখ্যক লোক বেহেশতে প্রবেশ করবে । মোট কথা, বহু সংখ্যক হাদিস থেকে এ কথাই প্রমাণিত হয় যে, নবী-রসুলগণ ও আওলিয়া- আলেমগণও শাফায়াত করতে পারবেন। একটি সন্দেহঃ যদি রসুল স. এর শাফায়াতের মাধ্যমে সকল পাপী উম্মত দোজখ থেকে পরিত্রাণ পায়, তবে নবী-রসুল ও অন্যান্যদের শাফায়াতের প্রসঙ্গ উত্থাপিত হবে কেনো? তাদের শাফায়াতের প্রকৃতি তাহলে কী রকম? সন্দেহের নিরসনঃ সম্ভবতঃ নবী-রসুলগণের শাফায়াত নির্দিষ্ট থাকবে তাদের আপনাপন উম্মতের মধ্যে ৷ কিন্ত রসুল স. এর শাফায়াত হবে সাধারণ ও ব্যাপক অন্যান্য উম্মতেরাও তার শাফায়াতের অন্তর্ভুক্ত হবে। আর নবী-রসুল ছাড়া অন্যান্য পুণ্যবানেরা সম্ভবতঃ রসুল স.কে তখন এই মর্মে নিবেদন জ্ঞাপন করবেন যে, হে আল্লাহ্‌র রসুল! আপনি দয়া করে অমুক অমুক লোকের জন্য শাফায়াত করুন। ু তাফসীরে যাযহারী/১৬৩ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।