কি কোরআন পড়েছো? লোকটি বললো, হ্যা। তিনি বললেন, মাগরিবের নামাজ আসরের চার রাকাত__- এ সব কথা কি কোরআনের কোথাও পেয়েছো? লোকটি বললো, না। তিনি বললেন, তাহলে তোমরা এগুলো কার কাছ থেকে শিখলে? নিশ্চয় আমার কাছ থেকে । আর আমি শিখেছি রসুল স. এর কাছ থেকে । এবার বলো, চল্লিশ দিরহামের মধ্যে এক দিরহাম জাকাত দিতে হবে, উট ও বকরির জাকাত এভাবে এভাবে দিতে হবে_ এসব কথা কি কোরআনে রয়েছে? লোকটি বললো, না। তিনি বললেন, তোমরা কোরআনে দেখেছো-__ “ওয়াল ইয়াত্ত্বাও- ওয়াফু বিল বাইতিল্ আ'তিকৃ।' কিন্ত এসব কথা কি কোরআনের কোথাও দেখেছো যে___ সাত বার তাওয়াফ করো, মাকামে ইব্রাহিমের কাছে দুই রাকাত নামাজ পড়ো? বলো, এগুলো কি তোমাদেরকে আমি শিক্ষা দেইনি? আর আমি কি এগুলো রসুল স. থেকে শিক্ষা করিনি? উপস্থিত লোকেরা তখন সকলেই বললো, আপনি যথার্থ বলেছেন। তিনি পুনরায় বললেন, তোমরা কি কোরআনের মধ্যে এ কথা পেয়েছো যে__ গ্রাম থেকে আনা খাদ্যশস্য শহরে প্রবেশের পূর্বে পধিমধ্যে ক্রয় কোরো না, বলপ্রয়োগ, অননুমোদিত এবং তাওর নিষিদ্ধ? (কেউ যদি তার মেয়ের মোহরানা ধার্য না করে এই শর্তে বিবাহ দেয় যে, এর বদলে সে বিনা মোহরানায় বিবাহ করবে মেয়ের স্বামীর কোনো নিকটাত্বীয়াকে __ এ ধরনের বিনা মোহরানায় কন্যা রদ বদল করার বিবাহকে বলে তাওর। এরকম বিবাহ শরিয়তসিদ্ধ নয়)। লোকেরা বললো, না। তিনি বললেন, আল্লাহ্ তার পাককালামে আজ্ঞা করেছেন _ “রসুল তোমাদেরকে যা দিয়েছেন, তা তোমরা গ্রহণ করো এবং যা করতে নিষেধ করেছেন, তা করতে বিরত থাকো ।' অতএব হে জনতা! তোমরা একথা উত্তমরূপে অবগত হও যে, আমি রসুল স. এর নিকট থেকে এরকম অনেক জ্ঞান লাভ করেছি। কিন্তু তোমরা এগুলো জানো না। বাগবী লিখেছেন, ইয়াজিদ বিন সুহাইব ফকীর বলেছেন, খারেজীদের মতবাদ আমাকে বিভ্রান্তিতে নিপতিত করেছিলো । কিন্তু হজরত জাবের বিন আবদুল্পাহ্র কথা শুনে আমার ওই বিভ্রান্তির নিরসন হয়েছে । একবার একটি দলের সঙ্গে আমি হজে যাত্রা করলাম। মদীনার কাছাকাছি এক স্থানে সাক্ষাত পেলাম হজরত জাবেরের। তিনি শাফায়াতের মাধ্যমে দোজখীদের পরিত্রাণ সম্পর্কে রসুল স. এর একটি হাদিস বর্ণনা করলেন। আমি বললাম, হে রসুল স. এর প্রিয় সহচর! আপনি এরকম বলছেন কেনো? আল্লাহ তো স্পষ্টরূপে ঘোষণা করেছেন যে__ “নিঃসন্দেহে তিনি যাকে আগুনে প্রবেশ করাবেন, সে হবে অপদস্থ এবং দোজবীরা যখন দোজখ থেকে বের হতে চাইবে, তখন তাকে দোজখের দিকেই ঠেলে দেয়া জগ মাহারী/স৬২ ||| 2|100118.007
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।