হজরত আবু বকর বললেন, হে আল্লাহ্র রসুল! শাফায়াত কীঃ তিনি স. বললেন, আমি আল্লাহর কাছে বলবো, হে আমার প্রভুপালনকর্তা! আমাকে এখন দান করো ওই শাফায়াতের অধিকার, যা আমি রেখেছি তোমার হেফাজতে । আল্লাহ বলবেন, হ্যা । তারপর আমি শাফায়াত করবো । আর ওই শাফায়াতের পরে আল্লাহ্ আমার সকল উম্মতকে বেহেশতে প্রবেশ করাবেন । হজরত আবু হোরায়রা থেকে বোখারী, মুসলিম, হজরত আনাস এবং হজরত জাবের থেকে মুসলিম, হজরত আবদুল্লাহ ইবনে ওমর ও হজরত আবু সাঈদ খুদরী থেকে আহমদ এবং হজরত আব্দুর রহমান বিন আকীল থেকে বায়হাকী ও বায্যার বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রত্যেক নবীর জন্য রয়েছে বিশেষভাবে গ্রহণীয় একটি দোয়া । ওই দোয়ার ব্যাপারে সকল নবী ব্যস্ততা প্রদর্শন করেছেন (এবং তা কবুলও করে নেয়া হয়েছে)। কিন্ত্ত আমি ওই সুয্যুতি লিখেছেন, অর্থগত দিক থেকে হাদিসটি সুবিদিত। হজরত ওমর ফারুক থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, এই উম্মতের কিছু সংখ্যক লোক হবে ব্যভিচারী ও ব্যভিচারিণীর শাস্তিপ্রাপ্ত। দাজ্জালের আবির্ভাব এবং পশ্চিম দিকে সূর্যেদিয়ের ব্যাপারে অবিশ্বাসী । কবরের আযাব ও শাফায়াতের প্রতিও তাদের আস্থা থাকবে না। দোজখীদেরকে দোজখ থেকে বের করার ব্যাপারেও হবে তারা সন্দিহান । আমার শাফায়াতে তারাও দোজখ থেকে নিষ্কৃতি পাবে। সাঈদ ইবনে মানসুর, বায়হাকী ও হান্নাদের বর্ণনায় এসেছে, হজরত আনাস বলেছেন, যে ব্যক্তি শাফায়াতে বিশ্বাস করবে না তার শাফায়াত নসীব হবে না। আর যে ব্যক্তি রসুল স. এর হাউজে কাওছারকে স্বীকার করবে না, সে ব্যক্তিও হবে হাউজে কাওছারের পানি থেকে বঞ্চিত। হজরত আনাস থেকে আবু নাঈম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার উম্মতের দুই শ্রেণীর লোকের ভাগ্যে শাফায়াত ঘটবে না। তারা মারজিয়্যাহ ও কাদরিয়্যাহ্। মারজিয়্যারা বলে, আমল মৃল্যহীন। যদি অন্তরে ইমান থাকে তবে মন্দ আমলের জন্য পরকালে কোনো শাস্তি হবে না। তাই যে মুমিন, সে যত পাপীই হোক না কেনো কখনোই দোজখে যাবে না। আর কাদরিয়্যাহ্ সম্প্রদায় বলে মানুষ নিজে তার আমলের স্রষ্টা । তকদীর বলে কিছু নেই। শাবীব বিন আবী ফুজালাহ্ মাকী সূত্রে বায়হাকী বর্ণনা করেছেন, একবার লোকেরা হজরত ইমরান বিন হোসাইনের সামনে শাফায়াতের আলোচনা করলো । এক লোক বললো, হে আবু নাজীদ! আপনি এমন কথা বলেন এবং করেন, যেগুলোর দলিল আমরা কোরআনে পাই না। তিনি ক্রোধান্বিত হয়ে বললেন, তুমি তাফসীরে মাযহারী/১৬১ |11111.011100119.0011
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।