Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্দিক থেকে তখন ধ্বনিত হবে স্বাগতম, স্বাগতম । এরপর আমি হবো আল্লাহ্‌র আনুরপ্যবিহীন দর্শনধন্য। সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশার্থে আমি সেজদায় লুটিয়ে পড়বো । হুকুম হবে মস্তক উত্তোলন করো । দাবি উত্থাপন করো । গ্রহণ করা হবে। শাফায়াত করো । মঞ্জুর করা হবে। তখন আমার শাফায়াতে আল্লাহ্‌র রহমতে অনেক মানুষকে বের করে আনা হবে জাহান্নাম থেকে। তিবরানী তার “আল আওসাত' গ্রন্থে হজরত আবু হোরায়রা থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমি জাহান্নামের দরজায় গিয়ে করাঘাত করবো। আমার সম্মানে খুলে দেয়া হবে জাহান্নামের দরজা । আমি ভিতরে প্রবেশ করবো। বর্ণনা করবো আল্লাহর এমন স্তব-স্ুতি, যা ইতোপূর্বে আর কেউ কখনো করেননি । পরেও করবেন না। এরপর ওই সকল লোককে বের করে আনবো যারা বিশুদ্ধ অন্তরে অন্ততঃ একবার বলেছিলো, “লা ইলাহা ইন্লাল্লহ' তখন কতিপয় কুরায়েশ আসবো। সর্বোননত সূত্রে হজরত ইমরান বিন হোসাইন থেকে বোখারী বর্ণনা করেছেন, রসুল স. এর শাফায়াতের মাধ্যমে যাদেরকে দোজখ থেকে বের করে এনে বেহেশতে প্রবেশ করানো হবে, জান্নাতবাসীরা তাদেরকে বলবে জাহান্নামী । হজরত জাবের থেকে সর্বোন্নত সূত্রে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, শাফায়াতের মাধ্যমে কিছুসংখ্যক লোককে দোজখ থেকে বের করে এনে বেহেশতে প্রবেশ করানো হবে। হজরত ইবনে ওমর থেকে সর্বোন্নতরূপে উত্তম সূত্র পরম্পরায় তিবরানী কর্তৃক বর্ণিত হয়েছে, আমাদের কেবলার অনুসারী লোকদের মধ্যে এতো অধিক সংখ্যক লোক দোজখে প্রবেশ করবে যে, আল্লাহ্‌ ছাড়া কারো পক্ষে তার সংখ্যা নিরূপণ সন্ভব নয়। আমাকে তখন প্রদান করা হবে শাফায়াতের অনুমতি । আমি দণ্ডায়মান অবস্থায় ও সেজদারত অবস্থায় বর্ণনা করবো আল্লাহ্র অগণিত প্রশংসা ও পবিত্রতা । সেজদারত অবস্থায় আমাকে হুকুম করা হবে, মাথা তোলো । চাও, যা কিছু চাইতে ইচ্ছা করো। চাহিদা পূর্ণ করা হবে। শাফায়াত করো, তোমার শাফায়াত কবুল করা হবে। ক্রুটিবিমুক্ত সূত্র পরম্পরায় হজরত উবাদা ইবনে সামেত থেকে আহমদ ও তিবরানী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ আমাকে বলেছেন, হে প্রিয় রসুল! আমার প্রেরিত নবী রসুলগণ আমার নিকটে কোনো না কোনো বিষয়ে বিশেষভাবে প্রার্থনা করেছে। আমি তাদের প্রার্থনা পূরণও করেছি। এবার তুমি প্রার্থনা করো। তোমার প্রার্থনাও আমি পূর্ণ করবো। আমি বললাম, মহাবিচারের দিবসে আমি আমার উম্মতের পরিত্রাণের জন্য শাফায়াত করবো । একথা শুনে তাফসীরে মাযহারী/১৬০ ॥|111.0|110011 9,001

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।